বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হবিগঞ্জে বিজিবির অভিযানে কোটি টাকার মালামাল জব্দ

  • আপডেট টাইম বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৮৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চোরাচালান ও মাদক পাচাররোধে তাদের কঠোর অভিযান অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ জেলার ৫৫ বিজিবি গত ২৪ ঘন্টায় ৪টি পৃথক বিশেষ অভিযান চালিয়েছে। এই অভিযানে ভারতীয় গাঁজা, শাড়ী, কসমেটিকস এবং বিপুল পরিমাণ চা-পাতাসহ মোট ১ কোটি ১৪ লক্ষ ৮৬ হাজার ৫০০ টাকা মূল্যের মালামাল জব্দ করেছে। গোপন তথ্যের ভিত্তিতে ৫৫ বিজিবি জানতে পারে যে, ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে একটি বড় চোরাচালান হতে পারে। এই তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল অদ্য ২৮ জুলাই ২০২৫ তারিখ হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরে কৌশলগত অবস্থান নেয়। সিলেট থেকে ঢাকামুখী একটি ট্রাক তল্লাশি করে বিজিবি সদস্যরা দেড় হাজার পিস বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ী এবং ৬ হাজারের অধিক বিভিন্ন প্রকার কসমেটিকস জব্দ করে। জব্দকৃত পণ্যের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৩ লক্ষ ১৪ হাজার টাকা।
এছাড়াও, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলাধীন সাতছড়ি এবং গুইবিল বিওপির টহল দল কর্তৃক সীমান্তবর্তী বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করে। এসব অভিযানে ৯১ পিস ভারতীয় দামী শাড়ী এবং ২৫ কেজি গাঁজা জব্দ করে, যার আনুমানিক সিজার মূল্য ১১ লক্ষ ৫৭ হাজার ৫০০ টাকা। পাশাপাশি, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলাধীন গুটিবাড়ী বিওপির একটি টহল দল চোরাচালানী অভিযান পরিচালনা করে ৫০ কেজি ভারতীয় চা-পাতা আটক করেছে।
৫৫ বিজিবির অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান এই সফল অভিযান প্রসঙ্গে বলেন, “সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান ও মাদক প্রতিরোধে ৫৫ বিজিবি সবসময় অঙ্গীকারবদ্ধ। আমাদের জওয়ানরা দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে যাতে এই অবৈধ কার্যক্রমগুলো বন্ধ করা যায়। এই অভিযানগুলো আমাদের দৃঢ় প্রতিজ্ঞারই একটি প্রমাণ। আমরা ভবিষ্যতেও সীমান্ত এলাকায় কড়া নজরদারি রাখব এবং যেকোনো চোরাচালান ও মাদক পাচার প্রচেষ্টা কঠোরভাবে দমন করব।” ৫৫ বিজিবি কর্তৃক আটককৃত সকল মালামাল এবং মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, চলতি জুলাই মাসে ৫৫ বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে এ পর্যন্ত মোট ৩ কোটি ৭৫ লক্ষ ২১ হাজার ৫৭০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার পণ্যসামগ্রী, মাদকদ্রব্য ও যানবাহন করেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com