বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

তিন দিনে ৭০ লক্ষাধিক টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হবিগঞ্জ জেলায় পৃথক অভিযান চালিয়ে গত ৩ দিনে ভারতীয় মাদক, গরু এবং বিপুল পরিমাণ চোরাই পণ্য আটক করেছে। যার আনুমানিক মূল্য প্রায় ৭০ লক্ষ টাকা। বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির সদস্যরা গত ২৫ জুলাই ভোররাতে মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরে অবস্থান নেয়। এ সময় সিলেট থেকে ঢাকামুখী গাড়ি তল্লাশী চালিয়ে ৪৫ বস্তায় মোট ১ হাজার ৩৩৯ কেজি জিরা, ১২০ বস্তায় ৫ হাজার ৪০০ কেজি ভারতীয় ফুচকা, ৫ হাজার ৪৮০ পিস বিভিন্ন প্রকার চকলেট, ব্রেক টাইম চকলেট ১০ বক্স, ডার্ক চকলেট ২ বক্স, ডেইরী মিল্ক ৩ বক্স, ৬২৬ প্যাকেট ভারতীয় ওরেও বিস্কুট, ১৬ প্যাকেট সনপাপড়ি, ৭২হাজার ৮০০ পিস ভারতীয় হেলথ ফিট ও আয়ুর্বেদিক ট্যাবলেট, ১৪০ প্যাকেট ভারতীয় সিগারেট, ১ হাজার ১৮০ প্যাকেট অবৈধ আতশবাজী এবং ৫টি কম্বল জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য ৫০ লক্ষ ৩ হাজার ২৬০ টাকা। এছাড়াও, চুনারুঘাট উপজেলার সাতছড়ি এবং গুইবলি বিওপি টহল দল সীমান্তবর্তী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভারতীয় ২২৯ পিস শাড়ী এবং ৬টি গরু জব্দ করে। যার আনুমানকি মূল্য ২০ লক্ষ টাকা। পাশাপাশি মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বিওপির সদস্যরা অভিযান চালিয়ে ৬ বোতল ভারতীয় বিয়ার আটক করে। যার আনুমানকি মূল্য ১ হাজার ৫০০ টাকা। এ ব্যাপারে ৫৫ বিজিবি অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, “সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান ও মাদক প্রতিরোধে ৫৫ বিজিবি সবসময় অঙ্গীকারাবদ্ধ।
উল্লখ্যে, চলতি জুলাই মাসে ৫৫ বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে এ পর্যন্ত ৩ কোটি ৫ লক্ষ ১৬ হাজার ৮১০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার পণ্যসামগ্রী, মাদকদ্রব্য ও যানবাহন জব্দ করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com