বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপর হামলা চেষ্টা ॥ আটক ৩

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৩৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ আদালতের নির্দেশে রাস্তার প্রতিবন্ধকতা অপসারণ করতে গিয়ে মাধবপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবুল ইসলাম আটক করে হামলার চেষ্টা করেছে কিছু উশৃংখল জনতা। পরে সেনাবাহিনীর লোকজন ঘটনাস্থলে গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তার লোকজনদের নিরাপদে উদ্ধার করেছে। গতকাল সোমবার দুপুরে শাহজাহানপুর ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। আটককৃতর হল- পরমানন্দপুর সাদ্দাম হোসেন (২৫), একই গ্রামের শিরু মিয়া (৪০) ও খাদিজা আক্তার (৩৫)। সহকারী কমিশনার (ভূমি) মুজিবুল ইসলাম জানান, পরমানন্দপুর গ্রামের তারা চান বেগম এবং সেরু মিয়ার মধ্যে রাস্তা নিয়ে আদালতে মামলা থাকার কারণে। হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাঈমা খন্দকার রাস্তার প্রতিবন্ধকতা অপসারণ করতে ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশ দেন। আদালতের নির্দেশে সোমবার দুপুরে রাস্তার প্রতিবন্ধকতা অপসারণ করতে গেলে কিছু উশৃংখল লোক সরকারি কাজে বাধা দিয়ে আমাদের আটকে হামলার চেষ্টা করে। পরে সেনাবাহিনীর লোকজন ঘটনাস্থলে গিয়ে আমাদের উদ্ধার করেন। মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ উল্লাহ জানান, সরকারি কাজে বাঁধা দেওয়ার অপরাধে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাধবপুর থানায় নিয়মিত মামলা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com