শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নোয়াপাড়া থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন নবীগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম কাউন্সিল সম্পন্ন ॥ সভাপতি মাওঃ রুহুল আমিন সম্পাদক মাওঃ ওয়াজিদ আলী শহরে ৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেলবাহী লরির ট্যাংকার থেকে ৯২ কেজি গাঁজাসহ গ্রেপ্ততার ৩ সিলেট রেঞ্জের নতুন ডিআইজি জাহাঙ্গীর হোসেনের যোগদান মাধবপুরে চা বাগান থেকে বাচ্চা বানর উদ্ধার ॥ রঘুনন্দন রেঞ্জে অবমুক্ত স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে শিক্ষিকার বদলির প্রতিবাদে মানববন্ধন ॥ শিক্ষার্থীদের হট্টগোল সাংবাদিক আইয়ুব খানের মায়ের মৃত্যু

মাধবপুরে মাদক সেবনের দায়ে ৫ জনের বিনাশ্রম কারাদণ্ড-জরিমানা

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের অভিযোগে পাঁচ ব্যক্তিকে বিনাশ্রম কারাদণ্ড জরিমানা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ১১টায় উপজেলার বাঘাসুরা ইউনিয়নের হযরত শাহ সোলেমান ফতেহগাজী (র:) মাজার এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মুজিবুল ইসলাম। এ সময় তিনি পাঁচ মাদক সেবনকারীকে প্রত্যেককে একশত টাকা করে অর্থদন্ড ও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক চাঁন মিয়া ও উপপরিদর্শক মীরা রানী দেবীর উপস্থিতিতে অভিযান পরিচালনা করা হয়। দন্ডপ্রাপ্ত মাদক সেবনকারীরা হলো উপজেলার বাঘাসুরা ইউনিয়নের মাজার এলাকার পাগল আকলাছ মিয়া(৪০),সবুজ আলী (৪৫), আলমগীর (৩৫), সেতু মিয়া(৩৫) এবং ফরশ কোষ (৩৩)। হবিগঞ্জের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজেদুল হাসান বলেন, প্রকাশ্যে মাদক সেবন জনগণের ভোগান্তি! এমন ধরনের সংবাদ পাওয়া মাত্র আমরা অভিযান পরিচালনা করি এবং মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মুজিবুল ইসলাম বলেন, জনস্বার্থে মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান সবসময়ই চলমান থাকবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com