বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না করায় হিমশিম খাচ্ছে অগ্রদূত ফিলিং স্টেশন জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ॥ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন সভাপতি মাসুদ করিম আখঞ্জি তাপস সাধারণ সম্পাদক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় হুইপ জিকে গউছ ॥ মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের অঙ্গীকার হবিগঞ্জ প্রেসক্লাবের কার্য-নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহন ও প্রথম সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন সিংগাইর বিলের উপর নির্মিত সেতুর উদ্বোধন ॥ কয়েক যুগ অপেক্ষার অবসান দীর্ঘদিনের দূর্ভোগ লাগব কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন বাহুবলে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার মাধবপুরে হত্যা করে লাশ গুম র‌্যাবের অভিযান ॥ গ্রেফতার ১ বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ

মাধবপুর পৌরসভার টিএলসিসি’র সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১৩৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে পৌরসভার টিএলসিসি এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত। গতকাল বৃহস্পতিবার সকালে মাধবপুর উপজেলা পরিষদের সভা অনুষ্ঠিত টিএলসিসি কমিটির ত্রৈমাসিক সভায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ বিন কাশেম। সভার কার্যবিবরণী পাঠ করেন হিসাব রক্ষণ কর্মকর্তা বিনয় রায়। বিবরণীতে উন্নয়ন কাজের অগ্রগতি তুলে ধরেন তিনি। এ সময় টিএলসিসি সদস্যবৃন্দ শহরের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রস্তাব করেন। পৌর প্রশাসক ও পৌরসভার পক্ষ থেকে গুরুত্ব দিয়ে প্রস্তাবগুলো গ্রহণ করে অগ্রাধিকারের ভিত্তিতে প্রকল্প নিয়ে কাজ করার উদ্যোগের কথা বলা হয়। প্রকৌশল শাখা থেকে এ সময় সম্পন্ন হওয়া প্রকল্প ও চলমান কাজের চিত্র তুলে ধরা হয়। বলা হয়, পাইপ লাইনে থাকা প্রকল্পের কথাও। দাবি উঠে- মাধবপুর কে একটি উন্নত বাসযোগ্য মাধবপুর হিসেবে গড়ে তুলার উদ্যোগ। মাধবপুর পৌর যানজট নিরসনের উদ্যোগ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, মাদক নির্মূল, আইনশৃঙ্খলা উন্নতি, সড়ক বাতি এমন সব বিষয়ে আলোচনা ও পর্যালোচনা হয়। সমস্যা সমাধানে আশ্বাস দেন পৌর প্রশাসক। এ সময় সভায় উপস্থিত ছিলেন- টিএলসিসি কমিটির সদস্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইমরুল হাসান জাহাঙ্গীর, অফিসার ইনচার্জ মোঃ শহিদ উল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার জাকিরুল ইসলাম, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, পৌর মূখ্য কর্মকর্তা আমিনুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, পৌর জামায়াতের সাধারণ সম্পাদক মানিক মিয়া, সাবেক কাউন্সিলর মোবারক হোসেন, শেখ জহিরুল ইসলাম,ইসরাত জাহান ডলি, সমাজে সেবক মাসুদ আলী, মাসুক মিয়া, এমদাদুল হক সুজন, জনি পাঠান, সাংবাদিক আলমগীর কবির প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com