রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী-ক্রীড়া প্রতিমন্ত্রী লাখাইয়ে রোপা আমন চাষে ব্যস্ত কৃষক ॥ বাড়ছে আবাদের লক্ষ্যমাত্রা বাহুবলে অনিয়মের অভিযোগে স্বাস্থ্যকর্মী সাময়িক বরখাস্ত হবিগঞ্জে পুলিশের অভিযানে ৬ পলাতক আসামি গ্রেপ্তার চুনারুঘাটের মরম আলীসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ২৬ আগষ্ট জশনে জুলুছ সফলে আহলে সুন্নত ওয়াল জামায়াত সমন্বয় পরিষদের পরামর্শ সভা ॥ ডি.জে সাউন্ড বক্স ব্যবহার না করার অনুরোধ নবীগঞ্জের প্রবাসী জুনাইদের পর্তুগালে মৃত্যু ॥ কমিউনিটিতে উদ্বেগ ও শোক জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে ক্লাস করছেন আজমিরীগঞ্জের দীগলবাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাহুবলে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার লাখাইয়ে পুলিশের অভিযান ॥ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোপালগঞ্জে এনসিপি’র কেন্দ্রীয় নেতাদের উপর হামলার প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। গতকাল বুধবার রাত ৮টায় শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি টাউন হল প্রাঙ্গণে এসে পথসভায় মিলিত হয়। বিক্ষোভকারীরা এ সময় “গোপালগঞ্জে হামলার জবাব চাই”, “আওয়ামী লীগের ঠিকানা বাংলায় হবে না”, “ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ” ইত্যাদি স্লোগানে মুখরিত করেন শহর। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী নাহিদ উদ্দিন তারেকের নির্দেশনায় সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপি হবিগঞ্জ জেলা শাখার নেতা আবু হেনা মোস্তফা কামাল। পরিচালনায় ছিলেন যুগ্ম সমন্বয়ক শেখ ইফতেখার আহাদ নাঈম। নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন ওয়াদুদ মাহমুদ চৌধুরী শামীম, আ খ ম উস্তার মিয়া তালুকদার, আসমা আক্তার, সাইফুর ইসলাম, আব্দুল্লাহ রায়হান প্রমুখ।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট নজরুল আজিজ, অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমেদ জাকি, আনোয়ার হোসেন, সামীর আহমেদ রহমত, মীর দুলাল, ফজলুল করিম, মিরাজুল হক সজীব, মোঃ আরিফ আহমেদ। এ ছাড়া উপস্থিত ছিলেনÑ সদর উপজেলার প্রধান সমন্বয়ক একেএম নাছিম, রুবেল মিয়া, ছায়েদুল হক, আমিনুল ইসলাম, হুমায়ুন কবির, জিয়াউল হক মিশু, বদরুল সরকার, নাইম আজাদ তালুকদার, জুবায়ের আহমেদ, সাজন চৌধুরী, রোকন উদ্দিন তালুকদার প্রমুখ। সভাপতির বক্তব্যে আবু হেনা মোস্তফা কামাল বলেন, আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে এনসিপিকে নেতৃত্বশূন্য করতে হামলা চালিয়েছে। তারা বলেন, “হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় এনসিপি সারা দেশে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।”

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com