মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না করায় হিমশিম খাচ্ছে অগ্রদূত ফিলিং স্টেশন জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ॥ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন সভাপতি মাসুদ করিম আখঞ্জি তাপস সাধারণ সম্পাদক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় হুইপ জিকে গউছ ॥ মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের অঙ্গীকার হবিগঞ্জ প্রেসক্লাবের কার্য-নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহন ও প্রথম সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন সিংগাইর বিলের উপর নির্মিত সেতুর উদ্বোধন ॥ কয়েক যুগ অপেক্ষার অবসান দীর্ঘদিনের দূর্ভোগ লাগব কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন বাহুবলে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার মাধবপুরে হত্যা করে লাশ গুম র‌্যাবের অভিযান ॥ গ্রেফতার ১ বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ

শহরে হত্যার রহস্য উন্মোচনে কাজ করছে পুলিশ ॥ আসামি গ্রেফতার দাবিতে বিক্ষোভ

  • আপডেট টাইম শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ডাকঘর এলাকায় ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী জনি হত্যার রহস্য উন্মোচনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে পুলিশ-র‌্যাব-সেনাবাহিনীসহ গোয়েন্দা সংস্থা। তবে তাদের ধারণা চোরের দল বাঁচতে গিয়ে ছুরিকাঘাতে তাকে হত্যা করেছে। এদিকে তার মৃত্যুর ঘটনায় শহরে বিক্ষোভ অব্যাহত আছে। গতকাল শুক্রবার বিকালে শহরের বিভিন্ন পয়েন্টে ছাত্র-জনতা দোষীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ করে। এ ঘটনায় এখনও কোনো মামলা দায়ের করা হয়নি। সদর মডেল থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীন বলেন, রহস্য মোটামুটি উদঘাটনের পথে। অচিরেই দুর্র্বৃত্তদের আইনের আওতায় আনা হবে। অভিযান চলছে। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ভোর ৪টার দিকে শহরের ডাকঘর এলাকার লন্ডন প্রবাসী নুর মিয়ার মহব্বত মঞ্জিলের ভাড়াটিয়া কাঁচামাল ব্যবসায়ী নর্ধন দাশের পুত্র ঘরের পাশে শব্দ শুনে তাঁর ছোট ছেলে জনি দাশ বাইরে বের হয়। কিছুণ পর বাগ্বিতণ্ডার আওয়াজ পেয়ে বড় ছেলে জীবন দাশ ঘর থেকে বেরিয়ে দেখেন জনির সঙ্গে অপরিচিত এক তরুণের ধস্তাধস্তি চলছে। এ সময় দুই ভাই বাঁধা দিতে চাইলে তাঁদের ছুরিকাঘাত করে। এ সময় ওই যুবককে পরিবারের লোকজন আটক করে উত্তম মধ্যম দেয়। এক পর্যায়ে জনি মাটিতে লুটিয়ে পড়লে তাকে রক্ষায় পরিবারের লোকজন চেষ্টা করলে দুর্র্বৃর্ত্তরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় জনিকে হবিগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত জীবন দাশ একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জনি দাশ হবিগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন। তার ভাই জীবন দাশ হবিগঞ্জ বৃন্দাবন কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com