মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শহরে রাস্তার উপর ভবন নির্মাণ করছেন সাবেক চেয়ারম্যান কামাল

  • আপডেট টাইম শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের নিউ মুসলিম কোয়ার্টার এলাকায় রাস্তার উপর ভবন নির্মাণ করছেন আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান কামাল আহমেদ। এ নিয়ে স্থানীয়দের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত লাখাই উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, করাব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামালসহ অন্যান্য ভাই-বোন শহরের নিউ মুসলিম কোয়ার্টার এলাকায় পৈত্রিক বাসায় বসবাস করেছেন। সম্প্রতি তিনি তার অংশে ঘরের সংস্কার ও নির্মাণ কাজ শুরু করেন। কিন্তু তিনি নির্মাণ কাজে হবিগঞ্জ পৌরসভার ইমারত নির্মাণ বিধি অনুসরণ তো করছেনই না বরং নির্মিত ঘরের ছাদ সীমানা পেরিয়ে রাস্তার উপর ২/৩ ফুট নিয়ে এসেছেন। খোজ নিয়ে জানা যায়, রাস্তার জায়গা উভয় পার্শ্বের মালিকগণের। কিন্তু চেয়ারম্যান কামাল প্রভাব খাটিয়ে কারো সাথে কোন পরামর্শ ছাড়াই রাস্তার উপর ঘর নির্মাণ করে যাচ্ছেন। বিষয়টি হবিগঞ্জ পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আাকর্ষণ করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com