শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

র‌্যাবের অভিযানে অলিপুর থেকে ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর রেলগেট এলাকা থেকে ৩০ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল গত ২৫ জুন ৭নং নুরপুর ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কস্থ অলিপুর রেলগেটের সামনে পাকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩০ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন-চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বিশ্বনাথপুর গ্রামের মৃত আব্দুল হামিদের পুত্র মোঃ আপেল (৩৭), টাঙ্গাইল জেলার গোপালপুর থানার হাজিপুর গ্রামের মৃত মোসা শেখের পুত্র মোঃ নজরুল ইসলাম (৪৫), দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার মৃত আব্দুল ওয়াহিদের পুত্র মুক্তার আলী (৩৪)। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com