শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

আজমিরীগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি

  • আপডেট টাইম রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমভাগ গ্রামে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদল গৃহকর্তা ও গৃহবধূকে হাত পা বেঁধে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়। এক পর্যায়ে গৃহকর্তীকে ধর্ষণের চেষ্টা করলে তাদের চিৎকারে আশপাশের লোকজন এলে ডাকাতদল তাদের পিটিয়ে আহত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ওই গ্রামের ফুল মিয়ার পুত্র শাহাবুল মিয়া (৪০), তার স্ত্রী শিরীন আক্তার (৩০) তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত সূত্রে জানা যায়, শুক্রবার রাতে তারা ঘুমিয়ে পড়েন। লাইটেসযোগে আলাই মিয়ার পুত্র মারুফ মিয়াসহ ৪/৫ জন বাড়িতে এসে অন্যান্য ঘর তালাবদ্ধ করে। এক পর্যায়ে শাহাবুলের ঘরে ঢুকে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে যায়। এসময় এক ডাকাত তার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করলে তারা চিৎকার শুরু করে। এক পর্যায়ে ডাকাতরা তাদের পিটিয়ে পালিয়ে যায়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com