বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জ শহরে ঘোষপাড়ায় ব্যবসায়ীর বাসায় চুরি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বেবিস্ট্যান্ড ঘোষপাড়া এলাকায় এক ব্যবসায়ীর বাসায় চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (১৭ জুন) সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে চুরিটি সংঘটিত হয় বলে জানা গেছে। জানা যায়, ভূক্তভোগী ফারিদা মেহেক লাভলী তিনি ‘কায়নাত বিডি’ নামক একটি অনলাইন কথিং ব্র্যান্ডের ব্যবসায়ী। ঘটনার সময় তিনি নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। রাত ৮টার দিকে বাসায় ফিরে দেখতে পান, অজ্ঞাত দুর্বৃত্তরা বাড়ির ভেন্টিলেটর ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ ৩০ হাজার টাকা, একটি ল্যাপটপ, মোবাইল, ট্যাবসহ প্রায় ১ লাখ ২০ হাজার টাকার মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে। তিনি জানান, চুরির ঘটনা স্থানীয়দের জানালেও এ বিষয়ে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করেননি। স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় চুরির ঘটনা বেড়েছে। ঘোষপাড়ায় এর আগেও এমন বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com