বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে রেললাইনে মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

  • আপডেট টাইম রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেট আখাউড়া রেল সেকশনের মাধবপুরে রেললাইন দিয়ে হাঁটতে হাঁটতে মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে সাগর মাল (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার তেলিয়াপাড়া রেলওয়ে স্টেশনে কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর পার্শ্ববর্তী চুনারুঘাট উপজেলার দেউন্দি চা-বাগানের অরুণ মালের ছেলে। প্রত্যক্ষদর্শী জানায়, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা আন্তঃনগর ট্রেনটি তেলিয়াপাড়া রেলওয়ে স্টেশনের কাছাকাছি চলে আসলেও স্টেশনের অদূরে রেললাইন দিয়ে হেঁটে হেঁটে মোবাইল ফোনে কথা বলতে ব্যস্ত ছিলেন সাগর মাল। এ সময় ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই জয় পাল বলেন, ঘটনাস্থলে গিয়ে নিহত সাগর মালের মোবাইল ফোনটি উদ্ধার করে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com