শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে বাস উল্টে পথচারী নিহত ॥ ২৫ যাত্রী আহত এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ এমপি নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বাড়ি ছুটে গেলেন জিকে গউছ নির্বাচনী অনিয়মের সুষ্ঠু সমাধান চেয়েছেন জামায়াতের আমির শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই জি কে গউছের অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ শহরের বাজারে মোরগের দাম ঊর্ধ্বমুখী নেই তদারকি ॥ ক্রেতাদের মাঝে ক্ষোভ শহরে চুরির ঘটনায় আতঙ্ক নিরাপত্তা জোরদারের দাবি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৬০.৬৯ শতাংশ-ইসি গণভোটে জিতেছে ‘হ্যাঁ’ ॥ ইসির চূড়ান্ত বেসরকারি ফল ঘোষণা

বাহুবলে যাত্রীবেশে চালককে ছুরিকাঘাত ॥ সিএনজি ছিনতাই

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে যাত্রীবেশে সিএনজি চালককে ছুরিকাঘাত করে সিএনজি নিয়ে গেছে একদল ছিনতাইকারী। গুরুতর আহত অবস্থায় তাকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জানা যায়, গতকাল বুধবার দুপুরে আউশকান্দি থেকে একদল ছিনতাইকারী যাত্রী সেজে ৫শ টাকা দিয়ে বাহুবলের উদ্দেশ্যে সিএনজি রিজার্ভ নেয়। সিএনজিটি পুটিজুরীতে এলে ছিনতাইকারী দল সিএনজি আটক করে চালক হৃদয় মিয়াকে ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে সিএনজি নিয়ে চম্পট দেয়। লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সিএনজি উদ্ধার ও ছিনতাইকারী ধরতে অভিযান চালাচ্ছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com