সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

জিএম কাদেরের বাসভবনে হামলা ভাংচুরের প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ

  • আপডেট টাইম সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কতিপয় রাজনৈতিক সন্ত্রাসী কর্তৃক জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এর রংপুরের বাসভবনে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ এর প্রতিবাদে গতকাল হবিগঞ্জ প্রেসক্লাবে হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ জালাল উদ্দিন খানের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শিবলী খায়েরের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি তাজ উদ্দিন আহমেদ বাবুল, মোঃ কদর আলী মোল্লা, নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি ফরিদ আহমদ, লাখাই উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাজী নোমান মোল্লা, জেলা জাপার সাংগঠনিক সম্পাদক আবু বকর খান, জাপা নেতা মোঃ ফরিদ মিয়া, মোঃ আব্দুল মতিন, এমএম হেলাল, নাইমুল করিম অপু, সোহেল আহমেদ রানা, মোঃ আব্দুল হাই, মোঃ ফুরুক মিয়া, এমএ আজাদ, ফজল আহমেদ অজল, মোঃ কামরুল ইসলাম প্রমুখ। সভায় বক্তাগণ বলেন, সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু আলহাজ¦ হোসেইন মোহাম্মদ এরশাদ শুধু রাষ্ট্রপতি ছিলেন না। তিনি ছিলেন একজন সাবেক সেনা প্রধান। তার বাড়িতে মব সন্ত্রাসীরা আক্রমণ করবে জ¦ালিয়ে দেবে তা বাংলার জনগণসহ আইনশৃংখলা বাহিনী কোনোভাবেই সহ্য করবে না। আবার যদি জাতীয় পার্টির ওপর কোনো আক্রমণ আসে তাহলে দেশের আপামর জনসাধারণকে সাথে নিয়ে রাজনৈতিক সন্ত্রাসীদের প্রতিহত করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com