বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জীবনের শেষ দিন পর্যন্ত জনগনের সেবা করতে চাই- সৈয়দ ফয়সল

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ২০৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ জীবনের শেষদিন পর্যন্ত আপনাদের পাশে থাকতে চাই। তেলিয়াপাড়া থেকে মনতলা পর্যন্ত এই এলাকার লোকজন সবদিক থেকে অবহেলিত। আমাদের বড়ভাই সাবেক মন্ত্রী সৈয়দ মোঃ,কায়সার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরকারের আমলে শাহপুর রেলষ্টেশন উদ্বোধন করেছিলেন। আর এই রেলষ্টেশনকে ঘিরে শাহপুরে হাট বাজার গড়ে উঠেছে। হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক সৈয়দ মোঃ ফয়সল গতকাল বৃহস্পতিবার বিকেলে শাহজাহানপুর ইউনিয়নের শাহপুর বাজারে স্থানীয় বিএনপি আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
তিনি বলেন, শাহপুর একটি হাইস্কুল না থাকায় এলাকার ছেলমেয়েরা লেখাপড়া থেকে বঞ্চিত হচ্ছে। জমি কিনে একাডেমিক ভবন করে শাহপুরে একটি হাইস্কুল প্রতিষ্ঠায় তিনি সকল ব্যয়ভার বহন করা ঘোষণা করেন। খুব শীঘ্রই হাইস্কুলের কার্যকম শুরু হবে। সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান বলেন, এলাকার উন্নয়নে ও জনগনের সুখ শান্তি সমৃদ্ধির জন্য আমরা সব সময় কাজ করছি। আমরা আজন্মকাল মানুষের সুখদুঃখে পাশি আছি। আমরা চাই মানুষের অর্থনৈতিক মুক্তি ও প্রতিটি ঘরে ঘরে দক্ষ মানব সম্পদ ঘরে উঠুক। উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহজাহানপুর ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরীর সভাপতিত্বে বিএনপি ও এলাকার মান্যগণ্য লোকজন বক্তব্য রাখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com