বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি বৃদ্ধা শাশুড়ী শায়েস্তাগঞ্জে গাড়ি আটকে চাঁদাবাজি সেনাবাহিনীর অভিযানে আফিল আটক চুনারুঘাটে খাল খনন উদ্বোধনে হুইপ জি কে গউছ ॥ বিএনপি কথার চেয়ে কাজে বেশি বিশ্বাস করে নবীগঞ্জে কুশিয়ারা নদীতে চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব বাহুবলে গৃহবধু হত্যা মামলার আসামী আব্দুল গনি গ্রেফতার পাইকপাড়ায় সিএনজি আটকিয়ে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট বামৈ গ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধ প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ মহিলা নিহত জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতছড়িতে বিএনপি নেতাকে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর হোটেলে হামলা-ভাঙচুরের অভিযোগ মাধবপুরে বাসের ধাক্কায় পথচারী নারীর মৃত্যু

লন্ডনে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

  • আপডেট টাইম বুধবার, ২১ মে, ২০২৫
  • ১৬৭ বা পড়া হয়েছে

এ রহমান অলি, লন্ডন থেকে ॥ গত ১৮ মে রোববার মরহুম আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ক্রিকেট টুর্নামেন্ট- ২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেন্ট্রাল লন্ডনের মিলেনিয়াম গ্লসেস্টার হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত ২০২৪ সালে লন্ডনে বছর ব্যাপী আয়োজিত প্রতিযোগিতামূলক এই টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সম্পাদক, দলের ম্যানেজার কাজী তাজ উদ্দিন আহমদ আকমালের নেতৃত্বাধীন “হবিগঞ্জ ফাইটার্স “এবং দলের ক্যাপ্টেন ছিলেন তোফায়েল আহমেদ। টুর্নামেন্টে রানার্স আপ হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বাধীন ‘গ্রেটার ফরিদপুর।’ টুর্নামেন্টের ম্যান অফ দ্যা টুর্নামেন্ট হবিগঞ্জ ফাইটার্স এর সিরাজ উল্লাহ খাদেম নিপু এবং বেস্ট বোলার হবিগঞ্জ টিমের ক্যাপ্টেন তোফায়েল আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোকো মেমোরিয়াল ট্রাস্টের কো-অর্ডিনেটর আবু নাসের শেখ। সঞ্চালনায় ছিলেন কো-অর্ডিনেটর সরফরাজ আহমেদ সরফু। সহযোগীতায় কো অর্ডিনেটর আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক ও জাতীয় দলের সাবেক ফুটবলার আমিনুল হক, সাবেক উপমন্ত্রী ও সাংসদ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, সাবেক সাংসদ ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, বগুড়া শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম, ঢাকা মহানগর উত্তর ড্যাব সভাপতি প্রফেসর ডাঃ সরকার মাহবুব আহমেদ শামীম। পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে হবিগঞ্জের আরোও উপস্থিত ছিলেন- সাবেক ছাত্রনেতা কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি রহিম উদ্দিন, সাবেক ছাত্রনেতা যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি বাকী বিল্লাহ জালাল, সেন্ট্রাল লন্ডন বিএনপির সাবেক সহ-সভাপতি চৌধুরী নিয়াজ মাহমুদ লিংকন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ব্যারিষ্টার আশরাফুল আলম চৌধুরী, যুক্তরাজ্য যুবদলের সহ-সভাপতি মাহমুদুর রহমান রিয়াজ, সাবেক ছাত্রনেতা যুক্তরাজ্য যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সম্পাদক সিব্বির আহমেদ সুমন, সহ-সাধারণ সম্পাদক সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক নিয়ামুল হক মাক্সীম, লন্ডন সিটি যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সাইফুর রহমান জুয়েলসহ হবিগঞ্জ ফাইটার্স ক্রিকেট টিমের খেলোয়ার ও হবিগঞ্জের সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তারেক রহমান ছেলে মেয়েদের খেলাধুলাকে আরো গতিশীল করতে স্কুলের সিলেবাসে পরিবর্তন নিয়ে আসার পরিকল্পনার কথা জানিয়ে তিনি আরো বলেন, সিলেবাসে সব বিষয়েই ১০০ নম্বর থাকে। সেখান থেকে ২০ নম্বর কমিয়ে ৮০ নম্বরে নিয়ে আসা হবে। ওই ২০ নম্বর এর জন্য পাঁচটি স্পোর্টস বিষয় বাধ্যতামূলক করে দেয়া হবে। একজন শিক্ষার্থী ২০ নম্বরের জন্য পাঁচটি স্পোর্টস বিষয়ের যেকোনো একটি বেছে নেবে। ফলে ছেলে-মেয়েরা ঘরে বসে থাকবে না তারা খেলাধুলায় মনোযোগী ও পারদর্শী হবে। এতে তাদের পড়ালেখায় মনোযোগী হতে সাহায্য করবে। এভাবে দেশের স্কুলগুলো থেকে মেধাবী খেলোয়াড়দের বাছাই করে আগামী ২০২৮ সালের অলিম্পিক গেমসের পরে যে অলিম্পিক গেমস আসবে সেটাতে অংশগ্রহণ করার জন্য সবরকম প্রস্তুত করানো হবে। যাতে তারা দেশের সুনাম বয়ে নিয়ে আসতে পারে। যারা দেশের জন্য সুনাম বয়ে নিয়ে আসবে তাদের প্রস্তুতির সময়ে সকল সাপোর্ট সরকার বহন করবে। এরই মধ্যে যদি বিএনপির সরকার গঠন করে তাহলে তাদের সকল প্রস্তুতির বিএনপি সরকার বহন করবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- যুক্তরাজ্য বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর সদস্যরা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com