শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে দীর্ঘ ১১ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ হলেও ফের লোডশেডিংয়ে ভোগান্তিতে মানুষ মাধবপুরে ডিজেল সংকটে অচল হারভেস্টার ॥ বিপাকে কৃষকরা অবৈধ টমটম ও অটোরিকশা চার্জিং গ্যারেজে বাড়ছে সংকট হবিগঞ্জে বিজিবি’র অভিযানে ২ লক্ষাধিক টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ ॥ আটক ১ বেগুনাই গ্রামে পূর্ব বিরোধের জের ধরে যুবককে কুপিয়ে ক্ষতবিক্ষত নবীগঞ্জে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার বিথঙ্গল বড় আখড়ার মোহন্ত সুকুমার দাসের প্রয়াণে হবিগঞ্জ জেলা ন্যাপের শোক চুনারুঘাটে চা বাগানে ট্রান্সফরমার ক্যাবল চুরির চেষ্টা ॥ আতঙ্কে শ্রমিক শায়েস্তাগঞ্জে রেললাইনের পাশ থেকে দ্বিখণ্ডিত লাশ ফিঙ্গারপ্রিন্টে শনাক্ত পরিচয় নবীগঞ্জে চাঞ্চল্যকর শাশুড়ি হত্যা মামলায় প্রেমিকসহ গ্রেফতার ৩

হবিগঞ্জে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযান ৩ দিনে ৩ কোটি টাকার মালামাল আটক

  • আপডেট টাইম সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গত ৩ দিনে চোরাচালান বিরোধী ১১টি পৃথক অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য ও যানবাহন আটক করেছে। আটক পণ্যের মধ্যে রয়েছে আইফোনের ডিসপ্লে, চকলেট, কসমেটিক্স, ছাদের টালি টাইল্স, হিমায়িত গরুর মাংস, গাঁজা, বিয়ার, ইস্কাফ সিরাপ, ফুচকা, চিনি, বাংলাদেশি রাবার, বাই-সাইকেল ও ট্রাক।
বিজিবি সূত্রে জানা যায়, চিমটিবিল বিওপি’র এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ৬৭ লাখ ১৮ হাজার ১৭০ টাকা মূল্যের আইফোন ও অন্যান্য দামী ফোনের ডিসপ্লে ও চকলেট আটক করা হয়। একই সময়ে সীমান্তের ৫ কিঃ মিঃ অভ্যন্তরে মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১ কোটি ১৬ লাখ ৪৯ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স টাইল্স এর আড়ালে লুকায়িত অবস্থায়, মাছের খাবারের আড়ালে ভারতীয় হিমায়িত গরুর মাংস ও একটি ট্রাক জব্দ করা হয়।
অন্যদিকে চুনারুঘাট সীমান্তের সিন্দুরখান, কাকমারাছড়া, দুধপাতিল, রাজেন্দ্রপুর ও তেলিয়াপাড়া বিওপি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ৭টি পৃথক অভিযান চালিয়ে ১ লাখ ৬৯ হাজার ৬৫০ টাকা মূল্যের ১২ কেজি গাঁজা, ১৮ বোতল বিয়ার, ৭৫ বোতল ইস্কাফ সিরাপ, ফুচকা, চিনি, রাবার ও বাই-সাইকেল আটক করা হয়।
আটককৃত মালামাল ও যানবাহন সংশ্লিষ্ট থানায় ও জেলা কাস্টমসে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, ‘‘সীমান্তে চোরাচালান ও মাদক প্রবেশ রোধে আমরা সর্বদা তৎপর। দেশের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যুব সমাজকে মাদক থেকে রক্ষা করতে বড় ভূমিকা রাখছে বিজিবি। তিনি বলেন, জনগণের সহায়তায় বিজিবি অপরাধ দমনে দৃঢ় প্রতিজ্ঞ। কেউ অবৈধ কার্যকলাপ সম্পর্কে তথ্য পেলে অনুগ্রহ করে দ্রুত আমাদের জানাতে অনুরোধ করছি।
তিনি বলেন, চোরাচালান ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় সীমান্তে বিজিবির নজরদারি আরও জোরদার করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com