বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে বিজিবি’র অভিযান কোটি টাকার মালামাল আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় একাধিক অভিযান চালিয়ে কোটি টাকার মালামাল আটক করেছে। আটককৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় থান কাপড়, গরু, গরুর মাংস, গাঁজা, বাংলাদেশী রাবার, বাই-সাইকেল ট্রাক এবং কাভার্ড ভ্যান। আটক মালামালের মূল্য ১ কোটি ১৪ লক্ষ ৫ হাজার ৫শত টাকা।
বিজিবি সূত্র জানায়, বিজিবি’র বিশেষ টহলদল মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরে অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহজনক ভাবে একটি ট্রাকআটক করে। ট্রাকটি তল্লাশী করে ট্রাকে কৌশলে লুকিয়ে রাখা সাড়ে ৩ টন হিমায়িত ভারতীয় গরুর মাংস উদ্ধার করা হয়। অনুরূপভাবে, হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তানগর এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১টি কাভার্ড ভ্যানসহ ভারতীয় বিভিন্ন রংয়ের উন্নত মানের জর্জেট থান কাপড় আটক করা হয়।
গুটিবাড়ী এবং চিমটিবিল বিওপি’র সদস্যরা শ্রীমঙ্গল, চুনারুঘাট এবং মাধবপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় ৩টি অভিযান চালিয়ে মালিকবিহীন ৫টি ভারতীয় গরু, ৪০ কেজি গাঁজা, ১’শ কেজি বাংলাদেশী রাবার এবং ১টি বাই-সাইকেল আটক করা হয়।
আটককৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ায় চুনারুঘাট ও মাধবপুর থানায় হস্তান্তর করে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
অভিযানের বিষয়ে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান জানান, আমরা সীমান্তে চোরাচালান ও মাদক প্রবেশ রোধে সর্বদা সজাগ। এই ধরনের সফল অভিযান দেশের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সহায়তা করবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com