বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শহরে মায়ের হাসি ডায়াগনস্টিক সেন্টারে জালিয়াতির অভিযোগে দেড় লাখ টাকা জরিমানা ॥ তালাবদ্ধ

  • আপডেট টাইম রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কোর্ট স্টেশন রোড এলাকায় অবস্থিত মায়ের হাসি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও সেনাবাহিনী। অভিযানকালে ডায়াগনস্টিক সেন্টারটিতে ল্যাব টেকনিশিয়ানের স্বাক্ষর জাল করে বিভিন্ন ধরণের পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট দেয়াসহ নানা অভিযোগে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে ডায়াগনস্টিক সেন্টারটি। গতকাল শনিবার (৩ মে) দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্বদেন সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাস। অভিযানকে সহায়তা করেন জেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসক ডাঃ মদিনা ও সেনাবাহিনীসহ হবিগঞ্জ সদর মডেল থানার একদল পুলিশ। সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাস বলেন, মায়ের হাসি ডায়াগনস্টিক সেন্টারে অভিযানকালে নানা ধরণের অনিয়ম পরীলক্ষিত হয়। এ সময় ল্যাব টেকনিশিয়ানের স্বাক্ষর জাল করে বিভিন্ন ধরণের পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট দেয়ার অভিযোগে প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে ক্লিনিকটি সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়াও অভিযানকালে মায়ের হাসি ডায়াগনস্টিক সেন্টারে দালালদের উৎপাত, রোগীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় ও অশুভ আচরণসহ নানা অভিযোগ করেন রোগীসহ তাদের স্বজনরা। এ সময় সেনাবাহিনীর সদস্যরা অভিযোগের প্রেক্ষিতে অন্তত ৫ রোগীর কাছ থেকে নেয়া অতিরিক্ত টাকা ফেরত এনে রোগীদের কাছে হস্তান্তর করা হয়। অভিযান সূত্র জানায়, এ প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়েছে নানা বয়সী নারী-পুরুষকে। যাদের অধিকাংশই রিকশা চালক। তাদের কাজই হল সরকারি হাসপাতাল ঘুরে নানা প্রলোভনে রোগীকে তাদের প্রতিষ্ঠানে নিয়ে আসা। অভিযানকালে ৩০-৩৫ জনের একটি দালালদের তালিকা পাওয়া যায়। বেশ কয়েকজন রোগী ও তাদের স্বজনরা অভিযানকালে জানান, সরকারি হাসপাতালে সেবা নিতে আসা অনেক ব্যক্তিকে নানা প্রলোভন দেখিয়ে ওই ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। অনেকে তাদের এই ফাঁদে পা বাড়ান। পরে উন্নত সেবার নামে পরীক্ষা নিরীার নামে নানাভাবে খরচ করানো হয় টাকা। তাদের এই ফাঁদে সবচেয়ে বেশি পড়েন প্রত্যন্ত অঞ্চল থেকে আসা রোগী ও স্বজনরা। বেসরকারি হাসপাতাল ও রোগ নির্ণয় কেন্দ্রের (ডায়াগনস্টিক) দালালের দৌরাত্ম্য রয়েছে সদর হাসপাতালে। অভিযোগ উঠেছে সদর হাসপাতালের চিকিৎসক-নার্সসহ অন্য কর্মীদের বিরুদ্ধেও। রোগীরা বলছেন, একটি চক্রের কারণে হাসপাতালে যন্ত্রপাতি থাকা সত্ত্বেও পরীক্ষা-নিরীক্ষা করতে পারেন না। বাইরে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার কথা বলা হয়। ফলে অতিরিক্ত টাকা গুনতে হয়। এতে ক্ষোভ প্রকাশ করেন তারা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com