বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাওঃ রইছ উদ্দিন খোকন হত্যার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম রবিবার, ৪ মে, ২০২৫
  • ২৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ঢাকা দক্ষিণ মহানগরের সাবেক সভাপতি ও ঢাকা গাজীপুরের একটি মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ রইছ উদ্দিন খোকনকে হত্যার প্রতিবাদে হবিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়েছে। মাওলানা রইস উদ্দিন হত্যার ন্যায়বিচার চাই বাস্তবায়ন কমিটির সম্মানিত আহ্বায়ক ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাঃ এস এম সরওয়ারের আহ্বানে হবিগঞ্জের বিভিন্ন সংগঠন ও ইমাম সাহেবদের নিয়ে বাদ জুমা চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নি জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের কোর্ট মসজিদ পর্যন্ত প্রদক্ষিণ করে। মিছিল শেষে অনুষ্টিত পথ সভায় বক্তারা বলেন- মিথ্যা অভিযোগ দিয়ে মারধর করে পুলিশ হেফাজতে দেওয়া হয় মাওলানা রইছ উদ্দিনকে। সেখানে চিকিৎসার অভাবে তিনি মারা যায়। আজ ৪ দিন হয়ে গেছে এখনো এই হত্যার বিচার নিশ্চিতে সুষ্ঠু তদন্ত হচ্ছে না। এতে দেশের জনগণ বিক্ষোব্ধ। বিক্ষোভকারীরা দ্রুত রইছ উদ্দিন হত্যার বিচার নিশ্চিত এবং খুনিদের গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় দেশের জনসাধারণকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com