বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুর উপজেলা আওয়ামীলীগ সেক্রেটারি আতিক গ্রেফতার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৮৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আন্দিউড়া ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমানকে আটক করেছে মাধবপুর থানা পুলিশ। সে পৌর এলাকার মৃত সাজিদুর রহমানের ছেলে। গতকাল সোমবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদের সমন্বয় সভায় যোগদান করতে গেলে পুলিশ তাকে উপজেলা পরিষদের সামনে থেকে আটক করে। আতিকুর রহমানকে আটকের সংবাদে মাধবপুরে বিএনপি তাৎক্ষণিক আনন্দ মিছিল করেছে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুলাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে বলেন, বৈষমবিরোধী আন্দোলনের সময় আওয়ামীলীগ নেতা চেয়ারম্যান আতিকের নেতৃত্বে ভাংচুর, অগ্নিসংযোগ, মারামারিসহ বিভিন্ন অপরাধ সংঘটিত হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তাকে চুনারুঘাট থানার একটি মামলায় গ্রেফতার করা হয়েছে। ওসি জানান, আতিকুর রহমানকে হবিগঞ্জ বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com