বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জ পৌরসভায় পানি বিশুদ্ধ করণ শোধনাগার উদ্বোধন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ২৫৭ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ পৌর সভায় ১২ কোটি ৮৪ লক্ষ টাকা ব্যায়ে ভূগর্ভস্থ পানি বিশুদ্ধ করণ পানি সরবরাহ কার্যক্রম শোধনাগার উদ্বোধন করা হয়েছে। সিলেট বিভাগীয় কমিশনার খান রেজা-উন-নবী।
গতকাল সোমবার দুপুরে বিশুদ্ধ পানি করণ প্রকল্পের শোধনাগারটি উদ্বোধন করেন সিলেট বিভাগীয় কমিশনার খান রেজা-উন-নবী। উদ্বোধন কালে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান। প্রকল্প পরিচালক মোহাম্মদ ওয়াজেদ আলী, সিলেট সার্কেল তত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ শেখ সাদী রহমত উল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক পল্লব হোম দাস, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি মইনুল হাসান রতন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আসম ও আফজাল আলী রুস্তম, সাংবাদিক ফোরাম সভাপতি মিজানুর রহমান সুমন, মামুন চৌধুরী প্রমুখ। উদ্বোধন কালে বিভাগীয় কমিশনার খান রেজা-উন-নবী বলেন, এই বিশুদ্ধ পানি শোধনাগার এর মাধ্যমে শায়েস্তাগঞ্জ পৌর সভায় ৯ টি ওয়ার্ডে ৪০ শতাংশ পরিবার বিশুদ্ধ পানি পাবে । পরবর্তীতে ৬০ শতাংশ পরিবার কে বিশুদ্ধ পানির আওতায় আনা হবে । প্রসঙ্গত ১২ কোটি ৮৪ লক্ষ টাকা ব্যয়ে ভূগর্ভস্থ বিশুদ্ধ পানি শোধনাগার টি নির্মাণ করে শায়েস্তাগঞ্জ পৌরসভার কাছে হস্তান্তর করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এর আওতায় বর্তমানে ১৪৪০ টি পরিবার বিশুদ্ধ পানি পাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com