বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় ইউপি সদস্যসহ গ্রেফতারকৃত ২ জন কারাগারে

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ২২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলা মামলায় সেনাবাহিনী অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করেছে। গ্রেপ্তারকৃরা হলেন- মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়ন পরিষদ সদস্য আওয়ামী লীগ নেতা নুরুদ্দিন ওরফে নুরধন (৪০) এবং শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি হাসপাতাল রোডের বাসিন্দা ডাঃ অসিত দাশ মন্টু (৫৫)। গতকাল তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে। আর আগে গত রোববার (২৭ এপ্রিল) রাতে সেনাবাহিনীর মাধবপুর ক্যাম্পের সদস্যরা আলাদা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, নুরধন রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলার আসামি। তিনি বাঘাসুরা ইউনিয়নে রাধানগর গ্রামের মৃত সবুর মিয়ার ছেলে। মাধবপুর সেনা ক্যাম্পের একটি দল রোববার রাত ৯টায় ফতেহগাজী মাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এদিকে রাত সাড়ে ১০টায় একই সেনা ক্যাম্পের সদস্যরা শায়েস্তাগঞ্জ উপজেলার হাসপাতাল সড়ক থেকে অসিত দাশ মন্টুকে গ্রেপ্তার করেন। তিনি এ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হৃদয়ের ওপর হামলার অভিযোগে করা একমাত্র মামলার ৪৮ নম্বর আসামি। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ও শায়েস্তাগঞ্জ থানার ওসি দিলীপ কান্ত নাথ এসব তথ্য জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com