রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তড়িঘড়ি করে মুড়াউড়া ও মেলার বাজারে পশুর হাট ইজারা ॥ নবীগঞ্জের স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে সরকারি নীতিমালা লঙ্ঘনের অভিযোগ লাখাইয়ে স্বামীর যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে ৩ সন্তানসহ নারীর বিষপান পুকুর ইজারা নিয়ে অসাধু চক্রের সিন্ডিকেট ॥ রাজস্ব বঞ্চিত জেলা পরিষদ দক্ষিণ কোরিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন দাহাম’র ॥ হবিগঞ্জ পৌরসভায় মেডিক্যাল ক্যাম্প দু’দিনব্যাপী নানা কর্মসূচী পালন নবীগঞ্জের বালু উত্তোলনে সরকারি নিষেধাজ্ঞা হবিগঞ্জ হাই স্কুলের ১৯৯৭ ব্যাচের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠিত বানিয়াচংয়ে সুমা বাহিনীর আতংক শিরোনামে সংবাদের প্রতিবাদ শায়েস্তাগঞ্জে গণধর্ষণ মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ২ জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বাহুবলে আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে দীর্ঘ ১১ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ হলেও ফের লোডশেডিংয়ে ভোগান্তিতে মানুষ

মাধবপুরে ধান চাষে কৃষকের সফলতা

  • আপডেট টাইম রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১৪১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ বাংলাদেশ ধান গবেষণ ইন্সটিটিউট (ব্রি) ধান ১০২ ও ১০৪ জাতের প্রদর্শনীর বোরো ধান করে এলাকায় তাক লাগিযে দিয়েছেন ১শ কৃষক। শত কৃষকের নতুন জাতের বাম্পার ফলন দেখে স্থানীয় কৃষকরা নতুন জাতের ধান চাষে আগ্রহী হয়ে উঠেছেন। নতুন জাতের এ ধানে খরচ কম উৎপাদন বেশি। শনিবার দুপুরে উপজেলা গোপিনাথপুর মাঠে বাংলাদেন ধান গবেষণ ইন্সটিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তারা উপস্থিত থেকে ফসলের মাঠে এলাকার কৃষকদের নিয়ে ধান কর্তন করেছেন। কৃষক আব্দুল বাছিত বধু মিয়া জানান, বাংলাদেশ ধান গবেষণ ইন্সটিটিউট গাজীপুর পরামর্শে গোপিনাথপুর মাঠে ব্রি ধান ১০২’ ও ব্রি ধান ১০৪ জাতের ধান ১০০ কৃষক চাষাবাদ করেন। এ ধান অন্যান্য জাতের ধানের চেয়ে অপেক্ষাকৃত কম খরচে বাম্পার ফলন হয়েছে। হবিগঞ্জ নাগুড়া ধান গবেষণ ইন্সটিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ হীরেন্দ্র নাথ বর্মণ বলেন, বাংলাদেশে প্রতিবছর চালের চাহিদা বাড়ছে। কিন্তু চাষাবাদযোগ্য জমির দিন দিন কমছে। সেদিক চিন্তা করে বাংলাদেশ ধান গবেষণ ইন্সটিটিউট গবেষণা করে উচ্চফলনশীল জাতের ধান আবিষ্কার করে যাচ্ছে। আমরা সরাসরি কৃষকদের নতুন জাতের চাষাবাদের জন্য কৃষকদের দিচ্ছি। গোপিনাথপুর পরে শত কৃষক ধানের বাম্পার ফলিয়েছে। হাইব্রীড ধান সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ প্রিয়লাল বলেন, কম জমিতে বেশি ধান উৎপাদন করতে উচ্চফলনশীল জাতের ধান চাষাবাদ করতে কৃষকদের আগ্রহী করে তুলা হচ্ছে। এ জাতের ধানে সহনশীল মাত্রায় কীটনাশক প্রয়োগ করলেই চলে। শত কৃষকের ফসলের মাঠে ধান কর্তন উৎসবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বৈজ্ঞানিক কর্মকর্তা মোস্তফা বিন আফজাল, সাংবাদিক আলা উদ্দিন আল রনি, আলমগীর কবির, সাবেক পৌর কাউন্সিলর গোলাপ খান প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com