বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জেলা যুবদলের আহ্বায়ক জালাল ও সদস্য সচিব সিতু’র পদ ৩ মাসের জন্য স্থগিত

  • আপডেট টাইম বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ২৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপের্টার ॥ হবিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ ও সদস্য সচিব সফিকুর রহমান সিতু’র পদ আগামী ৩ মাসের জন্য স্থগিত করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ এর গণঅভ্যুত্থান আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলা মামলার আসামীকে সাথে নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হওয়া এবং ইফতার করার সময় তোলা ছবি ফেসবুকে প্রচার করে তাকে দলীয় রাজনীতিতে প্রতিষ্ঠিত করার ঘৃণ্য অপচেষ্টায় জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে হবিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ ও সদস্য সচিব সফিকুর রহমান সিতু’র পদ আগামী ৩ মাসের জন্য স্থগিত করা হল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com