সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জে সুরা ফাতেহা বিকৃত করে কনটেন্ট প্রচার ॥ টিকটকার মুক্তা ও ইব্রাহিম এর বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ২২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার দক্ষিন ছয়শ্রী গ্রামের বাসিন্দা ইব্রাহীম ও মুক্তা, এরা দুজন স্বামী-স্ত্রী। দীর্ঘদিন ধরে কনটেন্ট তৈরী করে স্বামী-স্ত্রীর ওই জুটি ফেসবুক থেকে আয় করেছেন লাখ লাখ টাকা। ফেসবুকের টাকায় জমি কিনে গড়ে তুলেছেন আলিশান ‘স্বপ্নের বাড়ি”। যা মুক্তার ‘স্বপ্নের বাড়ি’ নামেই পরিচিতি লাভ করে। তবে কনটেন্ট তৈরী করতে গিয়ে বহুবার সমালোচিত হয়েছেন এই জুটি। এতে ফেসবুকে এসে ক্ষমাও চেয়েছেন তারা। তবুও তাদের কনটেন্ট তৈরী বন্ধ হয়নি। মানহীন কনটেন্ট তৈরীর মাত্রা যেন দিন দিন বাড়তে থাকে তাদের। যেখানে সেখানে অশুদ্ধ ভাষা ও নানা অঙ্গ-ভঙ্গিতে কনটেন্ট তৈরী করে আসছিলেন এই জুটি। গত রমজান মাসে পবিত্র কোরআনের সুরা ফাতিহা ব্যাঙ্গ করে কনটেন্ট তৈরী করেন এই স্বামী-স্ত্রী। এরপর দেশ-বিদেশে শুরু হয় তোলপাড়। এই ঘটনায় হবিগঞ্জের আইনজীবী এডভোকেট সেলিম আহমেদ বাদী হয়ে মঙ্গলবার হবিগঞ্জ আদালতে মামলা দায়ের করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান এফআইআর এর আদেশ দিয়েছেন। আদালতের পেশকার তাজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। আদালত সূত্রে জানা যায়, ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মামলাটি ধর্মীয় ও সামাজিক দায়বদ্ধতা থেকে এডভোকেট সেলিম আহমেদ বাদী হয়ে মামলা দায়ের করেন।তার পক্ষে ২০/৩০ জন আইনজীবী শুনানীতে অংশ নেন।
এদিকে, নিজেদের ফেসবুকে এসে ক্ষমা প্রার্থনা করেন ইব্রাহীম-মুক্তা। তবুও যেন মিলছে না মুক্তি। জনরোষ বুঝতে পেয়ে ‘স্বপ্নের বাড়ি’ ছেড়ে পালিয়েছেন ইব্রাহীম-মুক্তা জুটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নামাজের ভান করে ইব্রাহিম ও মুক্তার কথোপকথনে তারা পবিত্র কোরআনের সুরা ফাতিহা ব্যাঙ্গ করে। ১১ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ঘরের বারান্দায় বসে প্লেইটে চাল কুটছিলেন তার স্ত্রী মুক্তা। এ সময় ইব্রাহীম প্লেইটে ধাক্কা দিয়ে নমাজের দেরী হয়ে যাইতেছে বলে ঘর থেকে বের হয়ে যান। এসময় মুক্তার হাতের প্লেইট মাটিতে পরে গেলে তিনি বলেন, ‘মা লিকি ইয়ামুদ্দিন’। উত্তরে ইব্রাহীম বলেন, ‘ইয়া খানা বুদু, ওয়াইয়া খানাস্তাকিন, আমি নমাজে যাই’। এতে স্পষ্ট বুঝা যায়, তারা দুজনই উচ্চারণ ভুল ও সুরা ফাতিহা ব্যঙ্গ করেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সচেতন ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। গ্রেফতারের দাবী ও নিন্দার ঝড় উঠে।
এ ব্যাপারে ইব্রাহীমের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
চুনারুঘাট থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম বলেন, ‘তাদের কথোপকথনের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভের সৃষ্টি হয়। হবিগঞ্জ সদর থানা এলাকায় মামলা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com