বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে থানার ওসি’র জনসচেতনতা উঠান বৈঠক

  • আপডেট টাইম সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১৫৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ জনগণের দোরগোড়ায় পুলিশের সেবা পৌঁছে দিতে মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন নিয়েছেন অভিনব কৌশল। রবিবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টায় মাধবপুর থানার আয়োজনে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নোয়াহাটি বাজারে সাধারণ মানুষের অভিযোগ শোনার জন্য উঠান বৈঠকের আয়োজন করা হয়। ওসি আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বৈঠকে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, তেলিয়াপাড়া (হরষপুর) পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জয়পাল, শাহজাহানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: আলফাজ মিয়া, সেক্রেটারি মো: আবুল মিয়া, বিএনপি নেতা আবুল খায়ের মেম্বার, খেজুর খান প্রমূখ। পরে ওসি আব্দুল্লাহ আল মামুন উপস্থিত সকলের সঙ্গে উন্মুক্ত আলোচনা করেন। সভাপতির বক্তব্যে ওসি বলেন, অপরাধী ও মাদক ব্যাবসায়ীদের আমি কোন ছাড় দিব না। আপনারা শুধু আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। আমি মাধবপুর থানাকে শতভাগ অপরাধ ও মাদকমুক্ত করবো ইনশাআল্লাহ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com