বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

টমটমের ধাক্কায় শচীন্দ্র কলেজের শিক্ষক আহত ॥ হবিগঞ্জ-নবীগঞ্জ সড়ক ১ ঘন্টা অবরোদ্ধ

  • আপডেট টাইম রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৪
  • ৭৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ টমটমের ধাক্কায় শচীন্দ্র ডিগ্রী কলেজের বাংলা বিভাগের শিক্ষক মিহির রঞ্জন রায় আহত হয়েছে। গুরুতর অবস্থায় তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে কলেজের শিক্ষার্থীরা প্রায় ১ ঘন্টা হবিগঞ্জ-নবীগঞ্জ সড়ক অবরোদ্ধ করে রাখে। গতকাল সন্ধ্যা ৬টার দিকে হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের শচীন্দ্র কলেজের গেইটের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা ৬টার দিকে শিক্ষক মিহির রঞ্জন রায় কলেজ থেকে হবিগঞ্জ শহরে আসার জন্য কলেজ ছাউনীর সামনে দাড়িয়ে বাসের অপেক্ষা করছিলেন। এ সময় হঠাৎ করে একটি টমটম পিছন দিক থেকে তাকে ধাক্কা দিলে তিনি টমটমের নিচে পড়ে যান। এ সময় তিনি টমটম চালকে গাড়ীটি থামাতে বলেও সে থামায় নি। এতে তিনি গুরুতর আহত হন। এক পর্যায়ে শিক্ষক মিহির রঞ্জন রায় উঠে চালককে আটকানোর চেষ্ঠা করলে চালক শিক্ষককে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে চলে আসে।
এ ঘটনার খবর পেয়ে কলেজের শিক্ষার্থীরা দ্রুত ঘটনাস্থলে আসে। এ সময় শিক্ষার্থীরা হবিগঞ্জ-নবীগঞ্জ সড়ক অবরোদ্ধ করে রাখে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার নাজমুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ, টমটম সমিতি ও সিএনজি সমিতির নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে সুষ্টু বিচারের আশ্বাস দিলে প্রায় ১ ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করে শিক্ষার্থীরা। তবে এ ঘটনায় হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে টমটম চলাচল বন্ধ রয়েছে। শিক্ষক মিহির রঞ্জন রায়কে ইচ্ছাকৃত ভাবেই টমটম চালক ধাক্কা দেয় বলে অনেকে ধারণা করছেন।
এ ঘটনা নিরসনে আজ সকাল ১০টায় কলেজে টমটম সমিতির নেতৃবৃন্দ যাবেন বলে অপর একটি সুত্র জানিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com