বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সাজনকে মামলার আসামী করায় রিচি ইউপি চেয়ারম্যানের নিন্দা

  • আপডেট টাইম রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৪
  • ৫৪০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ দৈনিক লোকালয় বার্তা পত্রিকা অফিসে সংঘর্ষের ঘটনায় নিরপরাধ লোকদের আসামী করায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রিচি ইউপি চেয়ারম্যান মিয়া মোঃ ইলিয়াছ। গতকাল সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন- লোকালয় বার্তা পত্রিকা অফিসে সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলার এজহারে রিচি ইউনিয়নের জালালাবাদ গ্রামের মুর্শেদ আলম সাজনের নাম নেই। অথচ মামলার চার্জশীটে তার নাম আসামী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি বলেন- সাজন ওই ঘটনার সাথে জড়িত থাকলে মামলার এজহারে তার নাম থাকার কথা। কিন্তু নিরপরাধ সাজনকে রাজনৈতিকভাবে হয়রানী করতেই মামলার চার্জশীটে তাকে আসামী করা হয়েছে। তিনি এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com