বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের কালাভরপুরে সংঘর্ষে আহত ২৫ বাড়িঘর ভাংচুর ও অগ্নিসংযোগ ॥ গুলিবিদ্ধ ১

  • আপডেট টাইম রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ২২৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের কালাভরপুর গ্রামে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার (১৪মার্চ) দিবাগত গভীর রাতে দু’দলের লোকদের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। এ সময় বাড়ীঘরে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নি সংযোগের ঘটনা ঘঠেছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
আহত গুলিবিদ্ধ আবুল কালাম (৪৫), সবুজ মিয়া (৪০), দেলোয়ার হোসেন (৩০)সহ ১০ জনকে সিলেট ওসমানী মেডিকেলে প্রেরণ করা হয়েছে। অপর আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।
দীর্ঘদিন ধরে কালাভরপুর গ্রামের বিবদমান দু’টি গ্রুপের মধ্যে পঞ্চায়েত পক্ষের লোকজনের সাথে মসজিদের কমিটি গঠন নিয়ে যুবলীগ নেতা আলমগীর খাঁন সহ তাদের গ্রুপের সাথে গ্রামের পঞ্চায়েত পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে একাধিক হামলা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এনিয়ে দু’পক্ষের মধ্যে একাধিক মামলা মোকদ্দমা রয়েছে।
পূর্ব বিরোদের জের ধরে গত শুক্রবার রাতে ১১ টার দিকে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় ঘরবাড়ীতে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এতে কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে অফিসার ইনচার্জ কামাল হোসেনের দিকনিদের্শনায় ওসি (তদন্ত) মোহাম্মদ দুলাল মিঞার নেতৃত্বে একদল পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোহাম্মদ দুলাল মিঞা জানান, পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকার আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক থাকলেও উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা ও ক্ষোভ রয়েছে। সার্বিক পরিস্থিতির উপর পুলিশি নজরদারী অব্যাহত রয়েছে।
এ ব্যাপারে ওসি মোঃ কামাল হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়টিকে আমরা গুরুত্বের সহিত খতিয়ে দেখছি। তবে গুলিবিদ্ধ আহতের বিষয়টি তিনি শুনেছেন বলেও জানান।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com