বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুর ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল খেলণায় মোল্লা বয়েজ একাদশ চ্যাম্পিয়ন

  • আপডেট টাইম শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৪
  • ৫৩৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল ম্যাচের ফাইনাল খেলা গত বৃহস্পতিবার মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় মোল্লা বয়েজ একাদশ ট্রাইবেকারে ৪-৩ গোলে জয়নাল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফজলে আকবর মোঃ শাহজাহান। এম.পি.এল’র চেয়ারম্যান মাহমুদুল হাসান রনির সঞ্চালনায় পুরস্কার অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, প্রেসক্লাব সভাপতি আলাউদ্দিন আল রনি, উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ শহিদুল ইসলাম, ফুলকলি কিন্ডার গার্টেনের অধ্যক্ষ সাইফুল হক মির্জা, মোঃ ছায়েদুর রহমান, বিপ্লব খাঁন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোঃ শাহজাহান বলেন-শরীর এবং মনকে সুস্থ্য ও স্বাভাবিক রাখতে খেলাধূলার বিকল্প নেই। মন এবং শরীর সুস্থ্য থাকলেই পড়া-লেখা করতে ভাল লাগে। এখন অনেকেই খেলাধূলা করতে চায় না। অচিরেই মাধবপুর ষ্টেডিয়ামকে সংস্কার করে খেলার উপযুগি করা হবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com