রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী-ক্রীড়া প্রতিমন্ত্রী লাখাইয়ে রোপা আমন চাষে ব্যস্ত কৃষক ॥ বাড়ছে আবাদের লক্ষ্যমাত্রা বাহুবলে অনিয়মের অভিযোগে স্বাস্থ্যকর্মী সাময়িক বরখাস্ত হবিগঞ্জে পুলিশের অভিযানে ৬ পলাতক আসামি গ্রেপ্তার চুনারুঘাটের মরম আলীসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ২৬ আগষ্ট জশনে জুলুছ সফলে আহলে সুন্নত ওয়াল জামায়াত সমন্বয় পরিষদের পরামর্শ সভা ॥ ডি.জে সাউন্ড বক্স ব্যবহার না করার অনুরোধ নবীগঞ্জের প্রবাসী জুনাইদের পর্তুগালে মৃত্যু ॥ কমিউনিটিতে উদ্বেগ ও শোক জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে ক্লাস করছেন আজমিরীগঞ্জের দীগলবাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাহুবলে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার লাখাইয়ে পুলিশের অভিযান ॥ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নবীগঞ্জে ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা অর্থদন্ড

  • আপডেট টাইম রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৫৮ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে লিটন মিয়া নামে এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা অর্থদন্ড করা হয়।
গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন মোবাইল কোর্ট পরিচালনা করে বালু মহাল এবং মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী অর্থদন্ড করেন। জানা যায়- দীর্ঘদিন ধরে নবীগঞ্জ উপজেলার বিভিন্নস্থানে ফসলি জমির মাটি কেটে মাটি বিক্রি করে আসছে একাধিক চক্র। গত শুক্রবার ৭ মার্চ রাতে নবীগঞ্জ সদর ইউনিয়নের ফায়ার সার্ভিস স্টেশন (সরিষপুর) এলাকা থেকে ফসলি জমি থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে মার্টি বোঝাই ট্রাক ও ট্রাক্টর নবীগঞ্জ শহর দিয়ে যাতায়াত করছিল। গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার একদল পুলিশ ওইদিন রাতে ট্রাক ও ট্রাক্টর আটক করে। গতকাল শনিবার দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিনের নেতৃত্বে একদল পুলিশ ও আনসার সদস্য মাটি কাটায় জড়িতদের ধরতে ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে জড়িতরা পালিয়ে যায় তবে মাটি কাটায় জড়িত ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করা হয়। পরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন মোবাইল কোর্ট পরিচালনা করে বালু মহাল এবং মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে লিটন মিয়া নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদন্ড করেন। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন মোবাইল কোর্ট পরিচালনার সত্যতা নিশ্চিত করে বলেন জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com