বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাইয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত ৫০

  • আপডেট টাইম বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে টমটম যাত্রী ওঠানো নিয়ে বিরোধের জেরে চালক ও যাত্রীর দুই পক্ষের মধ্যে মাইকে ঘোষণা দিয়ে দুই ঘন্টাব্যাপী দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পরে নারীসহ অন্তত ৫০ জন ব্যক্তি আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত উপজেলার সিংহগ্রাম এলাকায় সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আহত ২ জনকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৩ মার্চ) ইফতার পূর্ব মুহুর্তে উপজেলার বুল্লা বাজার-সিংহগ্রাম আঞ্চলিক সড়ক অংশের বুল্লাবাজার টমটম স্ট্যান্ড থেকে সিংহগ্রাম দাইরল এলাকার জলাই মিয়ার ছেলে টমটম চালক মিলন মিয়ার টমটমে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে উঠেন সিংহগ্রাম মাইজহাটির মৃত সামছুদ্দিন তালুকদার এর পুত্র তৌহিদ মিয়া তালুকদার। টমটমে ৬ জন যাত্রী থাকায় টমটম চালককে টমটম ছাড়তে বলেন যাত্রী তৌহিদ তালুকদার। এ সময় ওই টমটম চালক ৮ জন যাত্রী না হলে গাড়ি ছাড়বে না বলে জানান। পরবর্তীতে যাত্রী তৌহিদ তালুকদার ওই চালকের টমটম থেকে নেমে পড়লে টমটম চালক মিলন মিয়া টমটম একটু সামনে নেওয়া চেষ্টা করলে টমটমটি তৌহিদ তালুকদারের শরীরে স্পর্শ করে। এ নিয়ে যাত্রী তৌহিদ তালুকদার ও চালক মিলন মিয়ার মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন দুইপক্ষের লোকজনকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এর জের ধরে গতকাল মঙ্গলবার (৪ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দু’ঘন্টা ব্যাপী সংগর্ষে উভয় পক্ষের প্রায় ৫০ জন আহত হয়েছে। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বন্দে আলী বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়ন রয়েছে এবং কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় ২জন আহত ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com