সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

দৈনিক প্রভাকরের প্রকাশক ও সাবেক প্রধান শিক্ষক মেহের নিগার আর নেই

  • আপডেট টাইম সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দৈনিক প্রভাকরের প্রকাশক ও সাবেক প্রধান শিক্ষক মেহের নিগার (৬৫) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দৈনিক প্রভাকরের প্রতিষ্ঠাতা সম্পাদক নোমান চৌধুরীর স্ত্রী। শনিবার দিবাগত রাত (১ মার্চ) রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার বারডেম হাসপাতালে শেষ নিঃশ^াস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়বেটিস ও কিডনিজনিত রোগে ভুলছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। মেহের নিগার, হবিগঞ্জ শহরের নাতিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিকিা ছিলেন। দৈনিক প্রভাকরের সম্পাদক ও প্রকাশক সাংবাদিক নোমান চৌধুরীর মৃত্যুর পর তিনি পত্রিকাটির প্রকাশকের দায়িত্ব কাঁেধ তুলে নেন। তাঁর মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষক, সাংবাদিকসহ নানা পেশার নরনারী শহরের মাষ্টার কোয়ার্টার বাসভবনে ছুটে আসেন। মেহের নিগার শিক্ষকতার পাশাপাশি হবিগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি এক ছেলে এক কন্যার জননী। কন্যা আলিফ ফারাহ চৌধুরী স্বর্ণা উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী থাকাকালে ২০০২ সালে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। একমাত্র ছেলে নাঈম চৌধুরী লন্ডন প্রবাসী। মৃত্যুকালে পুত্র, পুত্রবধূ,এক নাতনীসহ অসংখ্য আত্নীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রোববার বাদ জোহর টাউন মসজিদে প্রথম জানাযা, বিকেল ৩টায় সদর উপজেলায় দরিয়াপুরে ২য় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। মেহের নিগার হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক দেশ রূপান্তর জেলা প্রতিনিধি শোয়েব চৌধুরীর চাচী। দৈনিক প্রভাকর পরিবারের শোক : আমরা অত্যন্ত শোকাহত ও মর্মাহত হয়ে জানাচ্ছি যে, দৈনিক প্রভাকরের প্রকাশক ও বিশিষ্ট শিক্ষক মেহের নিগার আমাদের ছেড়ে চিরবিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুতে দৈনিক প্রভাকর পরিবার গভীরভাবে শোকাহত। দৈনিক প্রভাকর পরিকারের পক্ষে ভারপ্রাপ্ত সম্পাদক সহিবুর রহমান ও নির্বাহী সম্পাদক মো. আজহারুল ইসলাম চৌধুরী ্স্বাক্ষরিত এক শোক বার্তায় বলা হয়- তিনি শুধু একজন প্রকাশক নন, ছিলেন আদর্শ শিক্ষক, নিবেদিতপ্রাণ শিক্ষাসেবী ও মানবিক গুণাবলির অধিকারী। দৈনিক প্রভাকরের প্রতিষ্ঠাতা সম্পাদক নোমান চৌধুরীর প্রয়াণের পর তিনি পত্রিকাটির দায়িত্ব কাঁধে তুলে নেন এবং অসংখ্য প্রতিকূলতা মোকাবিলা করে দৃঢ় মনোবল ও নিষ্ঠার সঙ্গে পত্রিকাটির কার্যক্রম পরিচালনা করেন।
মেহের নিগার শিকতার মহান পেশার সঙ্গে যুক্ত থেকে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে অসামান্য অবদান রেখেছেন। হবিগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতির দায়িত্ব পালনকালে শিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। তাঁর মানবিক গুণাবলি, সততা ও নিষ্ঠার জন্য তিনি সবার শ্রদ্ধার পাত্র ছিলেন। আমরা দৈনিক প্রভাকর পরিবার তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাই। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি দিন। হৃদয়ভরা শোক ও শ্রদ্ধাঞ্জলি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com