বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়ন সচিব সোহানের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ

  • আপডেট টাইম রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ২৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ৩নং তেঘরিয়া ইউনিয়ন পরিষদের সচিব এসএম সোহানের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। এ ব্যাপারে গত ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার হবিগঞ্জের জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন অত্র ইউনিয়নের চরগাঁও গ্রামের বাসিন্দা মোঃ জিল্লুর রহমান জিলু।
অভিযোগে তিনি উল্লেখ করেন, এসএম সোহান দীর্ঘ ১০ বছর যাবত তেঘরিয়া ইউনিয়ন পরিষদের সচিব হিসাবে দায়িত্ব পালন করছেন। একই জায়গায় দীর্ঘদিন থাকার সুবাদে তিনি অনিয়ম ও দুর্নীতি করতে একটি অবৈধ সিন্ডিকেট গড়ে তুলেছেন। ওই সিন্ডিকেটের মাধ্যমে তিনি বিভিন্ন নিয়ম বর্হিভূত কাজ করে অবৈধ সুবিধা আদায় করেন। তিনি জন্ম-মৃত্যু নিবন্ধনের ফি ৫০ টাকা হলেও তিনি সাধারণ জনগণের নিকট থেকে অবৈধভাবে ১০০ থেকে ৫০০ বা তার থেকেও বেশি ফি আদায় করেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, ইউনিয়ন পরিষদ সচিব সোহান ইচ্ছা মতো ট্যাক্স আদায় করে পরিষদের নির্ধারিত হিসাবে জমা না দিয়ে চেয়ারম্যান ও কয়েকজন সদস্যকে নিয়ে সমস্ত টাকা আত্মসাৎ করেছেন। নিয়ম নীতির তোয়াক্কা না করে ইচ্ছা মতো বিভিন্ন সরকারী প্রকল্পের টাকাও তিনি আত্মসাত করেছেন।
তিনি সরকারী চাকুরী করেন আবার ডাক্তারীও করেন। যে কারণে তিনি সময় মতো ইউনিয়ন পরিষদে যান না। অফিস টাইম চলাকালীন সময়ে অফিসে গিয়েও তাকে পাওয়া যায়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com