বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সৌদি পালানোর সময় বিমানবন্দর থেকে লস্করপুর ইউনিয়ন আ.লীগ নেতা আমজাদ আলী গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় মো. আমজাদ আলী (৭০) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে তাকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। এ সময় তিনি সৌদিআরব পালাতে গিয়েছিলেন। মো. আমজাদ আলী সদর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান। তিনি লস্করপুর ইউনিয়নের সুলতানশী গ্রামের মৃত আব্দুল মন্নাফের ছেলে।
হবিগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, আমজাদ আলী ভোরে সৌদিআরব পালানোর জন্য বিমানবন্দরে গিয়েছিলেন। সেখানকার পুলিশ তাকে গ্রেফতার করে। রাতেই তাকে সদর থানায় আনা হয়েছে। ওসি জানান, আমজাদ আলী গত বছরের ২ আগস্ট হবিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা চালান বলে তদন্তে জানা গেছে। এ ঘটনায় আহত তাহির মিয়া কর্তৃক একই বছরের ১৮ সেপ্টেম্বর সদর মডেল থানায় দায়েরকৃত মামলায় গ্রেফতার করা হয়েছে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com