বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সাবেক এমপি মো. আব্দুল মজিদ খানের এক দিনের রিমান্ড মঞ্জুর

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলায় বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে নয় ছাত্র-জনতা হত্যার মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি মো. আব্দুল মজিদ খানের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবদুল আলীম এ আদেশ দেন। নাইন মার্ডার মামলার তদন্তকারী কর্মকর্তা ও বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা গত সপ্তাহে আদালতে তার পাঁচদিনের রিমান্ড আবেদন করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হলে বিচারক তার উপস্থিতিতে শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। ওসি মো. গোলাম মোস্তফা এ তথ্য দিয়েছেন।
এর আগে ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট বানিয়াচং থানার সামনে নয়জনকে গুলি করে হত্যা করা হয়। এ মামলায় গত ১০ ফেব্রুয়ারি আব্দুল মজিদ খানকে ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরে তাকে হবিগঞ্জ জেলা কারাগারে এনে ১৮ ফেব্রুয়ারি আরও একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আব্দুল মজিদ খান হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলার বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে তিনবারের সাবেক এমপি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com