বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

পাইকপাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে বন্দুকসহ ১৪ রাউন্ড গুলি উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কের পাইকপাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে একটি একনলা বন্দুক ও ১৪ রাউন্ড গুলি, ৯ রাউন্ড টিয়ারসেল উদ্ধার করেছে যৌথবাহিনী। গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায়, যৌথবাহিনী গোপন সূত্রে জানতে পারে পাইকপাড়া এলাকায় একদল ডাকাত অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে যৌথবাহিনী সেখানে অভিযান চালায়। এ সময় ডাকাতদল বন্দুক ও গুলি ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে উল্লেখিত সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। ধারণা করা হচ্ছে এগুলো বানিয়াচং থানার লুটপাটের টিয়ারসেল ও রাবার বুলেট হতে পারে।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করে জানান, পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়েছে। তবে এটি ডাকাতির প্রস্তুতি কিনা তদন্ত চলছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com