সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

সাবেক এমপি মজিদ খানের দু’দিনের রিমান্ড মঞ্জুর

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হামলা মামলায় সাবেক এমপি মজিদ খানের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিচারক দেলোয়ার হোসেন এ রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ কোর্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল ইসলাম।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে মহরম চান বাদী হয়ে গত ৯ অক্টোবর হবিগঞ্জ-২ আসনের সাবেক এমপি আব্দুল মজিদ খানসহ আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলায় হবিগঞ্জ সদর থানা পুলিশ মজিদ খানকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে। দীর্ঘ শুনানি শেষে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
হবিগঞ্জ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল হাই জানান, আদালতে দীর্ঘ শুনানি শেষে দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। উল্লেখ, গত ১০ ফেব্রুয়ারি রাত সোয়া ৯টার দিকে রাজধানীর উত্তরা এলাকা থেকে মজিদকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে তাকে হবিগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com