সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

চুনারুঘাটে ১১৫ কেজি গাঁজা ও ৭ বোতল ভারতীয় মদ উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে মালিক বিহীন ১১৫ কেজি গাঁজা ও ৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯ টার দিকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানা যায়, হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫) বিজিবি’র অধীনস্থ চুনারুঘাট সাতছড়ি বিওপি’র একটি টহল দল হাবিলদার মোঃ আব্দুল কুদ্দুসের নেতৃত্বে রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী নারাতে নামক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান বিরোধী একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।
চোরাচালান কারবারীরা বিজিবি টহল দলের টের পেয়ে পালিয়ে যায়। এসময় অবৈধ ভাবে চোরাচালানকৃত মালিক বিহীন ১১৫ কেজি গাঁজা ও ৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারকৃত মাদক দ্রব্যের আনুমানিক মূল্য ৪ লাখ ১৩ হাজার টাকা। আটককৃত মাদক দ্রব্য সংশ্লিষ্ট মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুনারুঘাট জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
হবিগঞ্জ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান তানজিল বলেন মাদকের বিরুদ্ধে সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হয় এবং অত্র ব্যাটালিয়ন কর্ত”ক মাদক এবং চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com