রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে দীর্ঘ ১১ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ হলেও ফের লোডশেডিংয়ে ভোগান্তিতে মানুষ মাধবপুরে ডিজেল সংকটে অচল হারভেস্টার ॥ বিপাকে কৃষকরা অবৈধ টমটম ও অটোরিকশা চার্জিং গ্যারেজে বাড়ছে সংকট হবিগঞ্জে বিজিবি’র অভিযানে ২ লক্ষাধিক টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ ॥ আটক ১ বেগুনাই গ্রামে পূর্ব বিরোধের জের ধরে যুবককে কুপিয়ে ক্ষতবিক্ষত নবীগঞ্জে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার বিথঙ্গল বড় আখড়ার মোহন্ত সুকুমার দাসের প্রয়াণে হবিগঞ্জ জেলা ন্যাপের শোক চুনারুঘাটে চা বাগানে ট্রান্সফরমার ক্যাবল চুরির চেষ্টা ॥ আতঙ্কে শ্রমিক শায়েস্তাগঞ্জে রেললাইনের পাশ থেকে দ্বিখণ্ডিত লাশ ফিঙ্গারপ্রিন্টে শনাক্ত পরিচয় নবীগঞ্জে চাঞ্চল্যকর শাশুড়ি হত্যা মামলায় প্রেমিকসহ গ্রেফতার ৩

বিয়ের বাজার করে বাড়ি ফেরা হলো না দুই ভাইয়ের ॥ অলিপুরে মোটর সাইকেল দূর্ঘটনায় বরসহ নিহত ২

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে চাচাত ভাই শাহ আলমের বিয়ের বাজার করে বাড়ি ফেরা হলো না মো. তানভীর সুয়েম (২৬)। গতকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় তানভীর সুয়েম ঘটনাস্থলে মারা যান। পরে আহত অবস্থায় শাহ আলমকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে দরগা গেইট এলাকায় সে মারা যায়।
তানভীর সুয়েম উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের পুরাইকলা মো. বেনু মিয়ার ছেলে। গুরুতর আহত অবস্থায় ছাবেদ আলী ছেলে শাহ আলম (২৫) মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়। এখানে তার অবস্থা অবনতি হলে ঢাকায় নেয়ার পথে দরগা গেইট এলাকায় সে মারা যায়।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, “শাহ আলমের বিয়ের বাজার করে তার চাচাত ভাই তানভীর সুয়েমকে নিয়ে মোটরসাইকেল করে বাড়ি ফিরছিলেন। নূরপুর এলাকায় অজ্ঞাত একটি গাড়ি চাপা দিলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলে সুয়েম মারা যায়। আহত অবস্থায় শাহ আলমকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়। পরে সে মারা যায়। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, শুক্রবার (২১ ফেব্রুয়ারি) শাহ আলমের বিয়ে হওয়ার কথা। বিয়ের বাজার করে বাড়ি ফেরার পথে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com