বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে আ.লীগ নেতা মানিক মিয়া গ্রেপ্তার

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মানিক মিয়া (৪৫) কে আটক করেছে সদর থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১০টায় সদর থানার ওসি আলমগীর কবিরের নেতৃত্বে একদল পুলিশ শহরের সিনেমা হল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন। তিনি হবিগঞ্জ শহরের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং ওই এলাকার রইছ উল্লার পুত্র।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় মিছিলে এবং মারামারিতে অংশ করেও এতোদিন ধরে তিনি রহস্যজনক কারণে কোনো মামলায় আসামি হননি। সম্প্রতি তিনি লুকিয়ে থাকলেও কিছুদিন ধরে তিনি প্রকাশ্যে ঘুরছেন। বিষয়টি পুলিশের নজরে এলে এবং গতকাল বৃহস্পতিবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা সড়ক অবরোধ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতারের দাবিতে কর্মসূচি দিলে পুলিশ রাত থেকেই অভিযান শুরু করে। তবে খবর নিয়ে জানা গেছে, অনেক নেতাকর্মী আত্মগোপনে চলে গেছে। সদর ওসি আলমগীর কবির জানান, তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com