শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে এক ব্যক্তি’কে সেফটি ট্যাংকি থেকে উদ্ধার করেছে দমকল বাহিনী

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৬ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের সদরঘাট এলাকায় একটি নতুন সেফটি ট্যাংকির ভিতর থেকে রক্তাক্ত¦ অবস্থায় আব্দুল মুহিত (৫৩) নামে এক ব্যক্তিকে উদ্ধার করেছে নবীগঞ্জ ফায়ারসার্ভিসের সদস্যরা। গতকাল সোমবার ভোরে ৯৯৯ এ খবর পেয়ে দমকল বাহিনীর একটি টিম ঘটনাস্থলে গিয়ে ওই লোককে উদ্ধার করে তার ভাইয়ের কাছে সমঝিয়ে দেয়। পরে তাকে মুমুর্ষ অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকা জনক বলে পরিবারের সুত্রে জানা গেছে। সুত্রে জানা যায়, রবিবার দিবাগত রাতে উপজেলার গজনাইপুর ইউনিয়নের দক্ষিন কায়স্থগ্রামের মৃত সফিক মিয়ার ছেলে সিএনজি চালক আব্দুল মুহিত (৫৩) কে অজ্ঞাতনামা একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে ক্ষতবিক্ষত করে। তাদের এলোপাতাড়ি হামলায় জীবন বাচাঁতে গিয়ে দৌড়ে পাশের গ্রামের সদরঘাট দক্ষিন পাড়ার ইকবাল হোসেনের বাড়ীর নতুন নির্মিত সেফটি ট্যাংকিতে পড়ে যায়। এ সময় বিকট শব্দে ইকবাল হোসেনসহ আশপাশের ছুটে আসলে এ দৃশ্য দেখে আব্দুল মুহিতকে উদ্ধারের চেষ্টা করলে তিনি প্রশাসনের সাহায্য ব্যতিত ট্যাংকি থেকে উঠবেন না বলে জানান। পরে স্থানীয়রা তার পরিবারের লোকজনকে এবং ৯৯৯ নম্বারে কল দিয়ে প্রশাসনের সহযোগিতা চাইলে নবীগঞ্জের দমকল বাহিনী সোমবার ভোর ৬ টার দিকে ঘটনাস্থলে যান। পরে দমকল বাহিনীর সদস্যরা ট্যাংকির ভিতর থেকে রক্তাক্ত অবস্থায় মুহিত’কে উদ্ধার করে তার পরিবারের লোকজনের কাছে সমঝিয়ে দেন। পরিবারের লোকজন মুমুর্ষ অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। নবীগঞ্জ ফায়ারসার্ভিস ষ্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ মোঃ হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে আমাদের টিম নিয়ে ঘটনাস্থলে পৌছে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তার পরিবারের কাছে বুঝিয়ে দেই। থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন বলেন, ঘটনার বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com