বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল সায়হাম গ্রুপ

  • আপডেট টাইম রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৯ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ শীতের ঝলমল সকাল। মিষ্টি রোদ্দুর। এরই মধ্যে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহ্যবাহি সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রী কলেজে কৃতি-শিক্ষার্থীরা দলবেঁধে আসতে শুরু করেন। সাথে আসেন অভিভাবকরা। আরো উপস্থিত হন শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন পেশার লোকজন। মুহুর্তের মধ্যে চোখ ধাধানো প্যান্ডেলের উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। আমন্ত্রিত অতিথিরা যার আসনে বসে পড়েন। দেশের অন্যতম শীর্ষ শিল্প প্রতিষ্ঠান সায়হাম গ্রুপের আয়োজনের সকাল সাড়ে ১০ টায় কলেজ প্রাঙ্গণে শুরু এস এম ফয়সল মেধাবৃত্তি ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন এসএম ফয়সল মেধাবৃত্তি ও সংবর্ধনা কমিটির সভাপতি এস.এফ. এ এম শাহজাহান। এতে প্রধান বক্তা ছিলে এস এম ফয়সল মেধাবৃত্তির প্রধান পৃষ্টপোষক সৈয়দ মোঃ ফয়সল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অধ্যাপক ড. আল আমিন, সায়হাম কটন মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ মোঃ ইশতিয়াক আহমেদ, সায়হাম নীট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাফকাত আহমেদ, সায়হাম গ্রুপের পরিচালক সৈয়দ এবিএম হুমায়ুন। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সমকালের উপ-সম্পাদক মাহবুব আজীজ, মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ বিন কাসেম, হবিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজের প্রিন্সিপাল জহির উদ্দিন, শিক্ষক সৈয়দ আছাদুজ্জামান, অধ্যক্ষ আমির হোসেন, ইউপি চেয়ারম্যান পারভেজ চৌধুরী। প্রধান পৃষ্টপোষক সৈয়দ মোঃ ফয়সল বলেন, আমরা মেধার লালন করতে চাই। মেধাবীরা দেশের সম্পদ। তারা যাতে সুন্দর পরিবেশে লেখাপড়া করতে পারে আমরা এ সুযোগ সৃষ্টি করে দিতে চাই। তিনি বলেন, আমরা সায়হাম গ্রুফের পক্ষ থেকে স্কুল, কলেজ, মসজিদ মাদ্রাসা, এতিমখানা সহ সামাজিক কাজ করে মানুষের কল্যাণ করে যেতে চাই। আজীবন এ কাজ করে যাব। সৈয়দ ঈশতিয়াক আহমেদ বলেন, মাধবপুরের মাটির সাথে আমাদের ৮০ বছরের সম্পর্ক। মাধবপুরের ছেলেমেয়ে যাতে আধুনিক ও যুগপোযোগি শিক্ষা পায় আমরা তাদের পাশে থাকব সব সময়। তবে সবার আগে দেশকে ভাল বাসতে হবে। দেশের মানুষকে ভালবাসতে হবে। সুন্দর আলোকিত মানুষ হতে হবে। অধ্যাপক নজরুল ইসলাম বলেন, আমাদেরকে ৫২, ৭১ ও ২০২৪ সালকে চেতনায় জাগ্রত রাখতে হবে।
সায়হাম গ্রুপ মাধবপুরে যে আলোকবর্তিকা সৃষ্টি করেছে। সে আলো আজীবন জ্বলজ্বল করে জলবে। দেশে শিক্ষিত জনগোষ্ঠী সৃষ্টি দেশ এগিয়ে যাবেই। সায়হাম গ্রুপের কর্ণধার যারা আছেন তারা বিদেশে টাকা পাচার করেনি। বরং দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সংবর্ধনা সভায় ২০২৩ ও ২০২৪ সালের এসএসসি ও এইচ এসসি জিপিএ প্রাপ্ত ৫৭৭ জন কৃতি ও মেধাবিদের জনপ্রতি নগদ ৫ হাজার টাকা ক্রেস্ট ও সম্মাননা পত্র পদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com