বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনকল্পে ভূমির স্থান পুনঃবিবেচনায় অংশীজন সভা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনকল্পে ভূমির স্থান পুনঃবিবেচনার লক্ষ্যে অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডমিতে জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমানের সভাপতিত্বে ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আব্দুল্লাহ আল মাসুমের সঞ্চালনায় এই অংশীজন সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ। সভায় মতামত ব্যক্ত করেন হবিগঞ্জের পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমান, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এডঃ মোঃ আব্দুল হাই, জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি আবুল ফয়েজ মোঃ খায়রুল ইসলাম, সহকারী পাবলিক প্রসিকিউটর সৈয়দ জাদিল উদ্দিন আহম্মেদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র হবিগঞ্জ শাখার সভাপতি অধ্যাপক ইকরামুল ওয়াদুদ, প্রবীণ সাংবাদিক মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হবিগঞ্জ জেলা শাখার যুগ্ম আহবায়ক হাজী এনামুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা আমীর কাজী মাওলানা মখলিছুর রহমান, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি শামসুল হুদা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা সেক্রেটারি কাজী মহসিন আহমদ, হবিগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুল, সাংবাদিক মোঃ ফজলুর রহমান, শোয়েব চৌধুরী, হাফিজুর রহমান নিয়ন, প্রদীপ দাশ সাগর, শাকিল চৌধুরী, সাইফুদ্দিন জাবেদ, এস এম খোকন, বাপা হবিগঞ্জ জেলা শাখার সেক্রেটারি তোফাজ্জল সোহেল প্রমূখ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ স্কেচ ম্যাপ ও গুগল ম্যাপের সহায়তায় সম্ভাব্য ৭টি স্থান সম্পর্কে যাবতীয় তথ্য উপস্থাপন করেন। এরপর সমবেত সকলে সম্ভাব্য স্থানগুলো নিয়ে মতামত প্রদান করেন। এ বিষয়ে সকলের মতামত লিপিবদ্ধ করা হয়। জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান বলেন, ‘সকল অংশীজনের মতামত বিবেচনায় নিয়ে ফিজিবিলিটি স্টাডি শেষে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ভূমি চূড়ান্ত করা হবে। এ ক্ষেত্রে হবিগঞ্জবাসীর মতামতের প্রাধান্য যেমন দেয়া হবে, এক্সপার্ট ওপিনিয়নের মাধ্যমে একটি আদর্শ বিশ্ববিদ্যালয় হিসেবে যাতে এই বিশ্ববিদ্যালয়ে গড়ে উঠতে পারে তেমন ভূমিই নির্বাচন করা হবে’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com