বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচং থানা পুলিশের অভিযান ॥ দু’সহোদরসহ ৩ ডাকাত গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৪
  • ৬৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং থানা পুলিশ অভিযান চালিয়ে একাধিক ডাকাতি মামলার পলাতক দু’সহোদরসহ ৩ আসামীকে গ্রেফতার করেছে। ধ”তরা হলো আমীর খানী গ্রামের আলতাব হোসেন এর ছেলে ইকবাল হোসেন (৩৮) ও বকুল হোসেন (৩৫) এবং তারাসই গ্রামের জলিল মিয়ার ছেলে সবুজ মিয়া (২৭)। গতকাল বিকালে ওসি লিয়াকত আলী’র নির্দেশে এসআই ধর্মজিত সিনহা ও এএসআই আঃ সালাম এর নেতৃত্বে একদল পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত পলাতক আসামী ইকবালের বির”দ্ধে বানিয়াচং থানায় ৩টি ও লাখাই থানায় একটি ডাকাতির মামলা রয়েছে। ধ”ত বকুল এর বির”দ্ধে বানিয়াচং থানায় একটি ও ধ”ত সবুজ এর বির”দ্ধে ১টি অপহরণ মামলা রযেছে। এব্যাপারে এসআই ধর্মজিত সিনহা সাংবাদিকদের জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ডাকাতদের কাছ থেকে গুর”ত্বপূর্ন তথ্য পাওয়া গেছে। গ্রেফতারকৃত ডাকাতদের রিমান্ডে আনার জন্য আদালতে আবেদন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com