বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না করায় হিমশিম খাচ্ছে অগ্রদূত ফিলিং স্টেশন জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ॥ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন সভাপতি মাসুদ করিম আখঞ্জি তাপস সাধারণ সম্পাদক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় হুইপ জিকে গউছ ॥ মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের অঙ্গীকার হবিগঞ্জ প্রেসক্লাবের কার্য-নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহন ও প্রথম সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন সিংগাইর বিলের উপর নির্মিত সেতুর উদ্বোধন ॥ কয়েক যুগ অপেক্ষার অবসান দীর্ঘদিনের দূর্ভোগ লাগব কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন বাহুবলে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার মাধবপুরে হত্যা করে লাশ গুম র‌্যাবের অভিযান ॥ গ্রেফতার ১ বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুকিব ॥ অত্যাচার নির্যাতন বিএনপিকে ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ করেছে

  • আপডেট টাইম রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব বলেছেন, গত ১৭ বছর বিএনপি নেতাকর্মীদের উপর দিয়ে স্মীমরোলার চালানো হয়েছে। অত্যাচার, নির্যাতন, গুম, খুন সবই করা হয়েছে। একেবারে প্রত্যন্ত অঞ্চলের একজন নেতাকর্মীও শান্তিতে ঘরে ঘুমাতে পারেননি। এসব অত্যাচার নির্যাতন বিএনপিকে ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ করেছে। বিএনপিকে ভাঙ্গার বহু ষড়যন্ত্র করা হয়েছে। কোন ষড়যন্ত্রই ধুপে টিকেনি। বরং মাত্র সাড়ে ১৫ বছর রাজত্ব করে এখন আওয়ামী লীগই হারিয়ে যেতে বসেছে। নিজেরা এখন অস্তিত্ব সংকটে পড়েছে।
গতকাল শনিবার রাতে বানিয়াচং উপজেলা সদরের বনমথুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ইউনিয়ন শ্রমিক দল সভাপতি ফারুক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলাউদ্দিনের পরিচালনায় সভায় বক্তৃতা করেন- বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওয়ারিশ উদ্দিন খান, সাবেক যুগ্ম আহ্বায়ক মহিবুর রহমান বাবলু, সাংগঠনিক সম্পাদক খালেদ মিয়া, জেলা যুবদল সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কোহিনুর আলম, উপজেলা যুবদল আহ্বায়ক সালাহ উদ্দিন ফারুক, সদস্য সচিব নাজমুল হোসেন, যুগ্ম আহ্বায়ক ইমরান, ফয়সল, মিলন খান, এম এ হাসান, জুলফি খান তিতু, ছাত্রদল আহ্বায়ক মোবাশি^র আহমেদ মজনু, আশরাফুজ্জামান মুবিন ও এমদাদুল হক বাবু প্রমূখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com