শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

বানিয়াচং মডেল প্রেসক্লাবের বার্ষিক বনভোজন কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

  • আপডেট টাইম সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ১৫০ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ আলোচনা সভা, কৃতি-শিক্ষার্থী সংবর্ধনা ও শীতবস্ত্র বিতরণ, ক্রীড়া প্রতিযোগীতাসহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে অত্যন্ত সৃজনশীল এবং জাঁকজমকভাবে বানিয়াচং মডেল প্রেসক্লাবের বার্ষিক বনভোজন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (২৬ জানুয়ারি) বানিয়াচং রাজবাড়ীতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অতিথি, শিক্ষার্থী, শিশুসহ নানা শ্রেণী পেশার মানুষের অংশগ্রহনে উক্ত বনভোজন অনুষ্ঠিত হয়। মডেল প্রেসকাবের সভাপতি জীবন আহমেদ লিটনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) আলহাজ্ব মোস্তফা আল হাদি। বিশেষ অতিথির বক্তৃতা করেন জনাব আলী সরকারি কলেজের অধ্যক্ষ সামছুজ্জামান, উপজেলা জামায়াতে ইসলামীর আমি খন্দকার তালেব উদ্দিন, খেলাফত মজলিশের সভাপতি মাওলানা আব্দুল ওলি, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক লুৎফুর রহমান, জামায়াতে ইসলামির সেক্রেটারী মোফাজ্জল হোসেন, খেলাফত মজলিশের সেক্রোরী হাফেজ মাওলানা আব্দুল মুকিত সালেহ, মডেল প্রেসক্লাবের উপদেষ্টা আরশাদ ফজলে খোদা লিটন, ঢাকা মহানগর দক্ষিণ কৃষকদলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, সমন্বয়ক রিমন আহমেদ ও বড়বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজ উদ্দিন। আরও বক্তব্য রাখেন, বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারী কামরুল হাসান কাজল, তাতীদল নেতা ছাদিক আহমেদ, মডেল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবুল বাশার সুয়েম, সহ-সভাপতি মাস্টার জাকির হোসেন মহসিন, যুবদলের যুগ্ম আহ্বায়ক অলিউর রহমান, মডেল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আতউর রহমান বিপ্লব, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শফিউল করিম ফুয়াদ, সদস্য হেলাল আহমেদ কবির, আহমেদ, বিল্লাল হোসেন দিনাজ, কৃতি শিক্ষার্থী সোহাগী আক্তার, মেঘনা আক্তার, আফরোজা সালজা অর্পা, হৃষিকা দাশ কিশোরী, বৈশাখী তানজিনা লোপা, তাছনিয়ারা বিনতে তাজ প্রমুখ। অনুষ্ঠানে ৮ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও তাদেরকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। মডেল প্রেসক্লাবের সদস্য হেলাল আহমেদকে বিদেশ গমণ উপলেক্ষ্যে বিদায় সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান করা হয়। তাছাড়া অতিথিদের পাতিল ভাঙ্গা প্রতিযোগীতা, শিশুদের ঝুঁড়িতে বল নিক্ষেপ প্রতিযোগতায় বিজয়ীদের বিশেষ পুরস্কার ও প্রত্যেক প্রতিযোগী, কৃতি শিক্ষার্থী ও ক্লাবের সকল সদস্যদের মডেল প্রেসক্লাবের লগু সম্বলিত আকর্ষণীয় মক উপহার দেওয়া হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com