বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চালক-হেলপারের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে ॥ ডিসি-এসপি বরাবরে ট্রাক ও ট্যাংক লরী শ্রমিক ইউনিয়নের স্মারকলিপি

  • আপডেট টাইম বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৪
  • ৪৮১ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া ॥ ট্রাক চালক জুয়েল মিয়া, হেলপার আল আমিনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ডাকাতি মামলা প্রত্যাহারের দাবীতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বরাবরে স্মারকলিপি দিয়েছে হবিগঞ্জ জেলা ট্রাক ও ট্যাংক লরী শ্রমিক ইউনিয়ন। গতকাল সোমবার সংগঠনের সভাপতি মোঃ ইয়াদুল হোসেন লোদন ও সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়া স্বাক্ষরিত স্মারকলিপিটি জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন এবং পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র-এর কার্যালয়ে পৌছে দেয়া হয়। এ সময় সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ২০ সেপ্টেম্বর ট্রাক চালক ও মালিক মোঃ জুয়েল মিয়া এবং হেলপার মোঃ আল আমিন মিয়া মিনি ট্রাক (নং-ঢাকা-মেট্রো-ন-১৬-২৩৩৬) নিয়ে বি-বাড়িয়া থেকে হবিগঞ্জে ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের নুরপুর নামক স্থানে পৌছামাত্র তাদের ডাকাত সন্দেহে আটক করে শায়েস্তাগঞ্জ থানায় সোপর্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়। এ বিষয়ে গত ২১ সেপ্টেম্বর সংগঠনের প থেকে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। প্রতিবাদ সভায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে অনতিবিলম্বে মামলাটি প্রত্যাহারের দাবী জানানো হয় এবং অন্যথায় কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে বলে উল্লেখ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com