বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চ্যাম্পিয়ন শাহজাহানপুর উচ্চ বিদ্যালয় ট্রাইবেকারে রোমাঞ্চকর জয় মেয়েদের

  • আপডেট টাইম বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১২৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার শাহজাহানপুর উচ্চ বিদ্যালয় ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতায় চমকপ্রদ সাফল্য অর্জন করেছে। সিলেট আঞ্চলিক পর্যায়ের ফাইনালে এক রোমাঞ্চকর লড়াইয়ে তারা রাঙামাটির কুয়াপাড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়কে ট্রাইবেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত সমানে সমান লড়াই চলে, তবে শেষ মুহূর্তে নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হলে টাইব্রেকারে ৮–-৭ গোলে জয় ছিনিয়ে নেয় শাহজাহানপুর দল।
গতকাল মঙ্গলবার বিকেলে কুমিল্লা জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় তারা চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার শক্তিশালী কুয়াপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের মেয়েদের দলকে ট্রাইবেকারে পরাজিত করে জয়লাভ করে। এ জয়ে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানোয়ার মো. রেজাউল করিম বলেন, “আমাদের ও মেয়ে দল অসাধারণ খেলছে। কুমিল্লায় জয়ের পর এখন জাতীয় পর্যায়ে ঢাকায় চারটি শক্তিশালী দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে আমাদের মেয়েরা। আমরা আশাবাদী, তারা জাতীয় পর্যায়েও সাফল্য অর্জন করবে।
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদ বিন কাশেম বলেন, “শাহজাহানপুর বিদ্যালয় মাধবপুরের গর্ব। তাদের ধারাবাহিক সাফল্য প্রমাণ করে, এই উপজেলার খেলোয়াড়রা প্রতিভাবান ও পরিশ্রমী। জাতীয় পর্যায়েও তারা সাফল্যের ধারা অব্যাহত রাখবে বলে আমরা বিশ্বাস করি।
দলের অধিনায়ক স্বর্ণা মুন্ডা দৃঢ়তার সঙ্গে বলেন, “আমরা লক্ষ্য স্থির করে মাঠে নামি, প্রতিটি ম্যাচে আমাদের লক্ষ্য একটাই চ্যাম্পিয়ন হওয়া। জাতীয় পর্যায়েও আমরা মাধবপুরের মুখ উজ্জ্বল করব।”

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com